Profile Photo

ফারহাত আহমেদOffline

  • Farhat-Ahmed
  • Profile picture of ফারহাত আহমেদ

    ফারহাত আহমেদ

    • 3 years, 10 months ago

    সমীকরণ
    – ফারহাত আহমেদ
    লাঠির গুতোয়
    তটস্থ প্রায়
    গলায় শেকল
    খেলছে খাসা
    একটা বানর
    হাততালি দেয়
    ডিগবাজি খায়
    দ্যাখ তামাশা ।
    বাঁধ-ভাঙ্গা ঢল্
    সাপ খেলাতে
    সব সাপুড়ের
    পোয়া বারো
    দাঁত-ভাঙ্গা সাপ
    তুলছে ফণা
    নিঃশ্বাসে ঝড়
    বাড়ছে আরো ।
    হাতের চাবুক
    খিস্তি-খেউড়
    দুটোই চলে
    সমান তালে
    চোখের পানি
    চোখেই শুকায়
    শনির দশা
    ঘোড়ার পালে ।
    বনের পাখি
    খাঁচার ভেতর
    অনন্যোপায়
    বন্দী জীবন
    কিচির মিচির
    করছে টানা
    আকাশ দ্যাখে
    অশান্ত মন ।
    দুখের ভিটায়
    সুখের বসত
    হাসির আড়ে
    কান্না যত
    একটা হাসির
    জন্ম মানেই
    আরেকটা প্রাণ
    ওষ্ঠাগত ।

    5
    6 Comments
Skip to toolbar