-
🔰 আমাদের পুকুর 🔰
আমাদের ছো্ট্র পুকুর, গোসলে যেতাম সকাল-দুপুর
বৃষ্টির দিন এলে পরে, বিবেক বুদ্ধি লোপ পায়,
পুকুরের পাশে বিশাল গাছ, তাতে উঠে দিই লাফ
চোখে-মুখে পানির ঝাপড়া লেগে, হয়ে যেতাম কুপোকাত।সাহস করে সবাই মেলে, উঠি মোরা মগ ডালে
লাফ দিই মাঝ পুকুরে, দেখে সবাই ভয়ে মরে,
অনেকে ভয় দেখাতো, তোর বাবা দেখলে মার দিবে
আমরা সবাই নেংটা পোলা, সাহস মোদের আকাশ ছোঁয়া।তখন ছিলো এতো অভাব, পেন্ট থাকতো এক-দুটা
জন্মদিনের পোশাক পরে, লাফায়ে পড়তাম পুকুরের মাঝে
হঠাৎ কেউ আঘাত পেলে, সাতরায়ে ডাংগায় এনে,
চিকিৎসা দিতাম আরাম করে, সুস্হ্য করে আবার খেলি
বাড়িতে গিয়ে বলতে মানা, যদি খেলতে নিষেধ করে।এক বুক পুকুর পানিতে, বাতাবি লেবুকে বল বানিয়ে
বন্ধুরা সবাই মিলে, খেলি খেলা মজা করে,
ডুব দেওয়া আর গা ভাসায়ে সাতার কাঁটা
আনন্দে কোন দিইনা ফাঁকি, বৃষ্টির পানিতে ঝাপা-ঝাপি।মায়ের ছিঁড়া শাড়ী এনে, মাছ ধরি বৃষ্টির দিনে
যেখানে ঘোলা পানি পেতাম, ন্যাংটা হয়ে নেমে যেতাম,
দু-জনে শাড়ীর দু-মাথা ধরে, টান দিতাম ঘোলা জলে
আসতো যদি দু-একটা মাছ, খুশিতে করি দারুন নাচ।মেঘলা দিনে বৃষ্টি হলে, শিয়াল আসতো পুকুর পাড়ে
ঝোপের পাশে বসে যেত, হাঁস-মুরগির আসা যাওয়া খেয়াল করত,
সুযোগ মতো পেলে পরে, ঘাড় মুটকিয়ে ধরে নিয়ে যায়,
আমরা তখন ঝটপট শব্দ পেলে, নেংটা দলের ধাওয়া খেয়ে,
মুখের গ্রাস ফেলে রেখে, জীবন নিয়ে পালায় দুষ্টু শিয়াল।✨🆂🆂🅿🆂🆂✨
6 Comments

মোঃ সাজ্জাদ হোসেন সিয়াম
Friends
Rashed Rahman Abir
@rashed-rahman-abir
মোঃ মাহফুজুর রহমান
@nnxnsnmfkfkkgmail-com
nili
@nili
রবিউন নাহার তমা
@rn-toma243gmail-com
Nahar moyna
@moyna
মেহেদী হাসান
@saimul
নাফিউল ইসলাম নাফি
@nafiridoynafiulislamgmail-com
Khan Hoque
@khanhoque
আনিকা মারজান ইরা
@anikamarjanera


দুরন্ত শৈশব, রঙীন মুহূর্ত!