-
জলে ভেজা পূর্ণিমা
মুহাঃ হাবিবুর রহমানধারাবাহিক ছোট গল্প
শুরু ০১-০১-২০২৩খোলপেটুয়ার বুকে তখনও জোয়ার আসেনি। সন্ধ্যার শেষ আলোটুক পশ্চিম আকাশে প্রায় নিভে যাচ্ছে। এরি মধ্যে পূর্নিমার চাঁদ পুব আকাশে পাখিমারার সবচেয়ে উচু গাছের মাথায় আলো ছড়াতে ছড়াতে জেগে উঠছে। অন্য দিনের তুলনায় আজকের চাঁদটা একটু বড়। ভরা পূর্ণিমার চাঁদ। ফেরি ঘাটের পল্টনে আস্তে আস্তে মানুষের ভীড় ফাঁকা হয়ে গেছে। দু চারজন এখানে ওখানে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। সওকাতের মুড়িভাজা দোকানের সামনে কিছু মানুষের জটলা, মনে হয় তারা মুড়ি ভাজা কিনছে। এই মুড়ি ভাজাটা দারুন হয়। কাঁচাঝালের তীব্রতা আর মসলার কারুকাজে জিভে জল আসে। শাওন বললো আব্বু মুড়ি খাবো। তার কথায় সায় দিয়ে বললাম নিয়ে এসো। টাকা হাতে এক দৌড়ে সওকাতের দোকানের কাছে ছুটে গেল। তারপর পল্টনের রেলিংপরে বসে দুজনে সেই মুড়ি ভাজা প্রাণ ভরে খেতে থাকলাম। চাঁদের আলো নদীর স্রোতে মিশে একাকার। পানির ছলাত ছলাত ঢেউয়ের সাথে চিকমিক নাচন মোহনীয় দৃশ্য সৃষ্টি করেছে।
শাওন আমার ছোট ছেলে, বয়স সাত বছর হবে। তিন বছর বয়স থেকে এই ঘাটে প্রতি মাসে পূর্ণিমার সন্ধ্যায় আমারা জোৎস্না দেখতে আসি। কতবার সে ঘাটের সিড়িতে ভরা জোয়ারে পানিতে পা ভিজিয়েছে তার ইয়াত্তা নেই। জোয়ারের পানি একটু একটু করে বাড়তে থাকে আর নদীর পেটটা ভরে ফুলে ওটে। দক্ষিণ থেকে জোয়ারের পানি উত্তরে বয়ে চলে তার সাথে মৃদ বাতাস যেন মনের প্রশান্তি বাড়িয়ে দেয়।মানুষের জীবনটা ও জোয়ার ভাটার মতো, এই ভরা আবার ফাঁকা হরষে বিষাদে প্রাপ্তি শূন্যতা যেন জড়িয়ে আছে জীবনের পরতে পরতে।
সন্ধ্যার চাঁদ অনেকটা মধ্য আকাশে চড়ে বসেছে। জ্যেস্নায় প্লাবিত চার পাশ, এরি মধ্যে কিছু জোনাকিরা দল বেঁধে ঘুরে চলেছে। একটি জোনাকি ধরেও ফেললো শাওন। সেকি আনন্দ, জানতে চাইলো জোনাকিরা কোথা থেকে আলো পায়? বললাম তাদের পিছনে রেডিয়াম লাগানো আছে, সেখান থেকে তারা আলো ছড়ায়।
চলবে………….12 Comments-
-
-
-
-
তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 04 January 2023 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!
-

Md. Habibur Rahman
Lec-Islamic History and Culture Nowabenki Degree College, Shyamnagar Sathira.
১৯৭২ সালে সাতক্ষীরা জেলার শ্যামনগর থানার ১০নং আটুলিয়া ইউনিয়নের বিড়ালাক্ষী গ্রামে এক মুসলিম পরিবারে জন্ম। সরকারী ব্রজলাল বিশ্ববিদ্যালয় কলেজ থেকে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ে অনার্স সহ মাষ্টার্স পাশ। বর্তমানে নওয়াবেঁকী মহাবিদ্যালয়ে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ে কর্মরত। লেখালেখি, কবিতা আবৃতি, উপস্থাপনা অনেক আগের থেকে। কবিতা, প্রবন্ধ, ছোট গল্প ইত্যাদি বিষয়ে নিয়মিত লেখা চলমান। মানুষের জন্য কিছু করতে পারলে নিজের কাছে খুবই ভালো লাগে। সামাজিক সেবা মূলক কাজে সক্রিয় সম্পৃক্ততা রয়েছে। স্রষ্টার ইবাদত আর সৃষ্টির সেবা মহান ব্রত ও বিশ্বাস।
Friends
MD MOHSIN Ali
@mdmohsinali
Bogdan Fuller
@bogdanfuller
মো: কাজিমুল ইসলাম
@kajimul
আয়েশা সিমা
@ayesha-sima
রেদোয়ান আসিফ রিসান
@redoanasifrisan
Nahar moyna
@moyna
Md Rabiul Islam
@mdrabiulislam
Md-Shajib-Sikder
@md-shajib-sikder
Kh. Mahadi Hasan
@kh-mahadihasan


চমৎকার