Profile Photo

Shah KamalOffline

  • kuriparahs112384
  • Profile picture of Shah Kamal

    Shah Kamal

    3 years, 5 months ago

    ভ্যাম্পায়ার ও শীতের কুয়াশা
    —— শাহ্ কামাল

    থেঁতে এক সুখে তৃপ্ত জীবন
    হাহাকারের শ্মশানে পুড়ছে স্বপ্নের সঞ্চয়।
    উদরের খিদে রোজ রোজ মিটে যায়
    ভগ্ন কামাইয়ের উত্তাল ঢেউ অথবা ভবিষ্যৎ চিবিয়ে চিবিয়ে।
    তাপের কোন উত্তাপ নেই,
    বাতাসে কেবল বিষাক্ত ভ্যাম্পায়ারের ছোবল।
    ঘুমের ক্লান্ত চোখে ঘুম নেই
    ভাঁড়ারের টাকায় চৌকাঠ ভরে না;
    ধাপ্পাবাজ হিসেবীর কাড়ি কাড়ি তহবিলে মজুরের শ্রম।
    গ্রীনহাউজের সূর্য মুখ থুবড়ে পড়ে আছে নিরুত্তাপ,
    কনকনে চপেটাঘাতে রিক্সার প্যাডেল চলে না,
    অজানা হরতালে থমকে আছে সবুজ প্রকৃতি,
    পথের সান্ত্রী সাক্ষী হয় খবরের কাগজে।
    যে শিশু জীবন বোঝে না সে বোঝে এ পৃথিবী হয়ত এমনই—
    কেউ খাবে না, কেউ খাবে,
    কেউ গাড়িতে চড়বে, কেউ গাড়ির দুয়ারে হাত পেতে খাবে।
    কেউ রাস্তায় ধুলোমেখে শোবে, কেউ আকাশচুম্বী আলিশান অট্টালিকায়।
    নিস্তেজ খড়ের বুকে দাউ দাউ আগুন জ্বলে,
    বিষন্ন জীবনের ভঙ্গুর মূর্তি পাড় করে বিরূপ সময়।
    জিহ্বার প্রতিবাদ কারার লৌহ কপাটে স্তব্ধ
    সহ্য করার এখন ঐতিহ্য শাসনের শেকলে বন্দী,
    সাহসের নিথর কফিন স্বার্থের কবরে সমাহিত নিশ্চুপ।
    ক্ষমতার দাপটে শীতের বাহাদুরী নীরবে হত্যা করে দরিদ্রের শেষ চাওয়া,
    ভোজবাজি শকুনের কামড়ে নিঃস্ব এখন উত্তরের শীত, বনের পাখি আর বইয়ে লেখা সাধারণ জীবন।

    6
    6 Comments
Skip to toolbar