Profile Photo

Rahman anisurOffline

  • anisur1969
  • Profile picture of Rahman anisur

    Rahman anisur

    • 3 years, 9 months ago

    মা
    আনিছুর রহমান

    মা! ও মা!
    সারাক্ষণ তোমার কথা
    মনে পড়ে,
    যেখানে থাকি না কেন
    তোমার স্মৃতি,
    এ হৃদয়ে জাগে।
    কত কষ্ঠ করে মাগো
    করেছ মোদের মানুষ
    নিজে অভুক্ত রয়ে
    মোদের দিয়েছ অন্ন
    রাখিনি আমরা খোঁজ।
    কোন দিন হিসেব করনি
    বাকি খাতা রাখ নি,
    যা পেয়েছ তাই লয়ে
    রয়েছ হাসিখুশি,
    সন্তানের মঙ্গল কামনায়
    ব্রত থাকতে বড্ড বেশি।
    স্কুল হতে বাড়ি ফিরে
    পাইনি খাবার রোজ
    পাশের বাড়ির খাবার আনি
    করাইয়াছ মোদের ভোজ।
    চিন্তা করেছ সারাক্ষণ
    মোদের লই
    আমরা যেন সত্যিকার
    ভালো মানুষ হই।
    হাটে মুরগি,কলা,আম
    বিক্রি করে টাকা
    রেখেছ আঁচলে গুজি
    বই খাতা কেনার জন্য
    বাবার হাতে দিয়েছ সবি তুলি।
    ছেলে তার কবে
    বড় মানুষ হবে,
    একদিন ঋন শোধিবে
    বসে নিড়ালায়
    মা দিবানিশি ভাবে।
    একদিন মা
    হঠাৎ চলে গেল
    সব কিছু নিবে গেল
    অন্ধকার হল জিবন
    আর কেউ হবেনা
    মায়ের মত আপন।
    মা আমার পরশমণি
    তার ছুঁয়ায় হয়
    এ জিবন খনি
    তাকে হারিয়ে এখন
    দিবানিশি কাঁদি।

    ০৬/০১/২০২৩.

    7
    5 Comments
Skip to toolbar