Profile Photo

Shah KamalOffline

  • kuriparahs112384
  • Profile picture of Shah Kamal

    Shah Kamal

    • 3 years, 9 months ago

    এ হত্যা থামাও
    —— শাহ্ কামাল

    ধুলির গালিচায় হারালো কী জীবনের উচ্ছ্বসিত ছন্দ?
    ধুলিপাতের কুয়াশায় খাবি খায় দুরন্ত প্রকৃতির গতি,
    বেহুশ উপত্যকায় পড়ে থাকে ভারাক্রান্ত ফুসফুস।
    ব্রঙ্কিওলের ঘুপচি এখন অণুজীবের নিরাপদ আশ্রয়
    এই যে মানুষ! তারা কী তবে টাকাধারী স্বপ্নবাজের চালের গুটি?
    ওরা কেন জীবনকে বাজি ধরে?
    এতো এতো জীবন শেষ হলে তার মেশিনে কে ঘুরাবে চাকা?
    পথের বাঁকে বাঁকে যত্রতত্র ভাগাড়; জীবন্ত ভ্রুণের বীভৎস শ্মশান।
    গন্ধ! বিশ্রী একটা বিষাক্ত গন্ধ!
    যেন গলিত লাশের খসে খসে পড়া পঁচা মাংসের পোড়া গন্ধ চারিদিকে।
    ওরা হত্যা করছে জীবন,
    গলা টিপে টিপে অবরুদ্ধ করছে প্রজন্ম ভবিষ্যৎ,
    নিঃশ্বাসের ভাঁড়ার কী ওদের কাছে ঠিকা দিয়েছে কেউ?
    ডোবা, পুকুর, নদী-হ্রদ, প্রমত্ত সাগর হতে বাতাসের ঘর ওদের থাবায় ক্লান্ত।
    সবুজ বনের পাখি, নদীর স্বচ্ছ জল, ডুবো-ভাসা ডলফিন, কাশের নরম ফুল তবে কী আমরা
    চিড়িয়াখানা কিংবা কোন সনাতন পার্কে গিয়ে দেখবো?
    ভূমি দখলের পর কী এবার পরাধীন হবে আমার ফুসফুস?
    আমার প্রজন্ম কী নিজ ঘরে ছোট্ট জানলার পাশে বসে নিঃশ্বাস নিবে না?
    আর কতো টাকা চাই ওদের?
    রুখে দাঁড়াও জীবনের বাজিকর!
    গুড়িয়ে দাও মানুষরূপী আজরাইলের গর্দান,
    স্বাধীন করো বিশুদ্ধ সবুজ, স্বচ্ছ পানি, অবারিত বিশুদ্ধ বাতাস।
    ওদের গলুই থামুক জীবন থেকে দূরে
    নয়ত হেরে যাবে অনন্ত যৌবনা অদম্য সব নতুন জীবন।

    4
    3 Comments
Skip to toolbar