Profile Photo

মাহমুদুর রহমান মনাOffline

  • কাটছাঁট স্বপ্ন
    বধূ সাজে কি অপূর্ব লাগছে তোমায়
    যে কাননেই থাকো না কেন
    সৌরভ ছড়াও জগতময়।
    আকাশছোঁয়া স্বপ্ন নিয়ে তুমি অগ্রপথিক
    অনিমিষ দৃষ্টি আমার, উপশান্ত তুমি
    কথা ছিল অবনিতলে সঙ্গী হবে আমার।
    ঐক্যের অভাব নয়, অমোঘ ছিল ভালোবাসা
    উন্মাদনা ছিলে তুমি, গতায়ু আমি
    দিব্যনদীতে হারিয়ে যায় নতনয়ন।
    পূর্বাহ্ণিকের অনুপ্রাণনা অপরাহ্ণে হয় না
    এখন আমি তা জানি
    প্রদ্যোতিত তুমি সংসৃষ্ট।
    ঘণ্টায় ষাট মিনিট বেগে ছুটছি মৃত্যুরপানে
    এরই নামেই জীবন, যখন আমি জীবন্ত
    ক্রমেই অপস্রিয়মাণ হয়ে যাচ্ছি।
    আবর্তমেঘের ছায়ায় তুমি
    ভাবনায় চলে না জবরদখল
    তাই শালপ্রাংশু স্বপ্নকে করলাম কাটছাঁট।

    6
    6 Comments
    • ভালো লাগা জানবেন খানিকটা অপ্রচলিত শব্দের সমাহারে বেশ লাগলো পড়তে।

    • স্বপ্ন আর বাস্তবের পার্থক্য অনেক।

    • অদ্ভূত সব শব্দের সমাহার! তবে, পড়ে বেশ আরাম আছে! ভালোবাসা নেবেন কবিপ্রিয়!

      • কোন কোন শব্দ অদ্ভুত মনে হলো? জানালে ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করবো। কমেন্টের জন্য ধন্যবাদ। ভালো থাকুন।

      • ধন্যবাদ কবিপ্রিয়! ‘অনুপ্রাণনা’ ‘প্রদ্যোতিত’ ‘শালপ্রাংশু’ এই শব্দগুলো বেশ অদ্ভুত লাগলো! কিছু শব্দ আমার কাছে নতুন তবে গুগল থেকে অর্থ জেনে নিয়েছি! ভালোবাসা নেবেন!

    • কবি অসাধারন ব্যাক্ষা দিয়েছেন!

Skip to toolbar