Profile Photo

অনন্ত হৃদয়Offline

  • Anonto57
  • Profile picture of অনন্ত হৃদয়

    অনন্ত হৃদয়

    • 3 years, 8 months ago

    “নির্ঘুম”
    অনন্ত হৃদয়

    সবাই ঘুমিয়ে গেছে উইপোঁকা গহবরে ক্লান্তিতে
    আমিই শুধু জেগে আছি নিস্তব্ধতার ধূ ধূ অন্ধাকারে ভ্রান্তিতে,
    আমি চাইলেও ঘুমাতে পারিনা শান্তিতে
    আমাকে ঘুমাতে দেয়না আমার ভালোবাসার বসতভিটা শ্রান্তিতে।
    বছরের পর বছর যাকে আগলে রেখেছি বেহুলা-লখিন্দরে
    স্মৃতির বৈঠা হাতে নিয়ে তরী বেয়ে যাই
    সম্পর্ক গাঙ্গের উজান জোয়ারে,
    কখনো ক্লান্তি;কখনো শ্রান্তি;কখনো বা কল্পনা
    কখনো আবার স্মৃতিরা এসে হামাগুড়ি দেয় কনকনে শীতে,
    আমি ভিজে একাকার হয়ে যাই চৈত্রের খরতাপে!
    জানি,
    এ উষ্ণতা আমাকে পোড়াবে নিঃসঙ্গতায় অনাদরে
    তবু আমি তাকে পাঁজরজুড়ে আকড়ে ধরি প্রথম প্রণয়ের প্রথম চুম্বনে,
    আমি চাইলেও ঘুমাতে পারিনা জঠরে- ওষ্ঠাধরে।
    ঘুমের গদ্যমালায় অনেক আগেই সুতো কাঁটা হয়ে গেছে বিচ্ছেদের
    পারিজাত ভালোবাসা বারংবার লিখে দিয়ে গেছে
    নির্ঘুমতার রুপকথা নটরাজের ললাটে…!

    ২৩.০২.২০২২
    যশোর

    3
    3 Comments

Friends

Skip to toolbar