-
করুনাময়
রুদ্রজ প্লাবনশত রূপে কত পথে চলেছ বহিয়া তুমি
তোমার অতলে নিমজ্জিয়া তল না পাই আমি।
মনি-মুক্তা রূপ-রস সেথা রাশি রাশি ভারা ভারা
আমি অবোধ সাধক তোমায় খুঁজে না পেয়ে দিশে হারা।রিক্ত হয়েছি বারে বারে আমি সিক্ত করিয়া দু’নয়ন
কত করেছি বিরক্ত তোমায় সপেছি এ তনু মন।
দুর্বল চিত্ত সদা বিমত্ত না হেরি অরূপ তোমার
তুমি অসীম মিলেছ সসীমে, একি দয়া অপার!ভেঙ্গেছি যত বার আমি তুমি দিয়েছ বল
নব নব রূপে সাজাতে পেরেছি হয়েছি বিহ্বল।
তব কৃপারসে ডুবেছি আমি খুঁজিতে তোমার ঠাঁই
অবোধ হৃদয় কাঁদে বারে বার তোমারে দেখিতে না পাই।
Friends
ফারুক আব্দুল্লাহ - Faruq Abdullah
@faruq-abdullah
Md. Deloar Hossen
@md-deloar-hossen
ফারহাত আহমেদ
@farhat-ahmed
Rashedul Hasan
@rashedul-hasan
Dhali Moin
@dhali-moin
আনোয়ার পারভেজ নূর শিশির
@anwar-parvez-nur-shishir
Neel tripura
@neel
Jubayer Al Mahmud
@jubayer
ইফতিশা খানম
@eftishakhanam

