Profile Photo

Md. Mynuddin HawladerOffline

  • mynuddin
  • Profile picture of Md. Mynuddin Hawlader

    Md. Mynuddin Hawlader

    3 years, 8 months ago

    বন্ধন-পর্ব-107
    মো: মাঈনউদ্দিন।
    সন্ধা আবার ভোরেতে আসিয়া মিলিত প্রনয় রাগে
    ঘরেতে আমার প্রানপ্রিয় বধু-তৃষিত-ব্যকুলি জাগে।
    ভাঙ্গাঘরে আসি চান্দের আলো মোদের সজ্জাতল
    সোনার আবিরে রাঙ্গিয়া রাখিত বিরহীর-শতদল।
    মাঝে মাঝে আসি ধন্যকরিয়া কপালেতে খেয়ে চুম
    আসাতে বিধিয়া কহিয়াছি সোন শেষ হলে মৌসুম।
    ঘুরায়ে আনিব সকল জায়গায় যেথা যেতে চায় মন
    জানিতাম মনে স্বরলার সাথে করি কি প্রভঞ্চন।
    এমনি করিয়া মিথ্যা ছলেতে জীবন করিয়া পার
    পেয়েছি মিজির মিষ্টিবোলের তিক্ত পুরুস্কার।
    স্বরল প্রাণে আঘাত করিলে সে আঘাত জমে রয়
    ঘুরিয়া ঘুরিয়া আসিবে ফিরিয়া জানিও সুনিশ্চয়।
    সন্ধা তারার অমোঘ নয়নে আমারে হেরিয়া বৌ
    যেীবন সুধা রানীর পরানে-জমাট বাধিত মৌ।
    সাঝের আকাশে গম গম করে নিরেফেরে সুখ-পাখী
    পরানের ব্যথা খুলিয়া বলিছে তাহাদের কাছে ডাকি।
    সোন তোরা সবে ভাইজান কবে তোদেরি মতন করি
    অল্পকিছুতে সুখি হবে সে আমারে বুকেতে ধরি।
    চািইনাতো আমি মোঘল রাজ্য স্বর্নলঙ্কার হার
    দুমোঠো ভাতেই মিটিবে তৃপ্তি আমার কলিজার।
    একটু আদরে চোখে চোখ রাখি মায়াভরে যদি কয়
    তুইতো আমার জীবন মরন আর কোন দাবি নয়।
    সারা জনমের দু:খ বেদনা সহিব নিরবে প্রাণে
    বলিস গিয়া কানে কানে তারে সে বুঝি নাহি জানে।
    দুফোটা অশ্রু চঞ্চুতে করি নিয়ে যা ভাই না ভালা !
    বলিস গিয়া মরিছেযে প্রিয়া সইতে নাপেরে জ্বালা।
    (সংখেপিত)

    7
    9 Comments
Skip to toolbar