Profile Photo

Nuralam HossainOffline

  • xoxnur
  • Profile picture of Nuralam Hossain

    Nuralam Hossain

    • 3 years, 9 months ago

    তিন বছরের সম্পর্কটা ভেঙ্গে গেলে ৩ দিন না খেয়ে থাকলেই কষ্টটা শেষ হয়ে যায় না। হয়ত ৩০ বছর পরও কষ্টটা পেতে হয়।
    হাঁটতে, বসতে, খেতে, ঘুরতে প্রতিটা মুহুর্তে যে মানুষটার সাথে অজস্র স্মৃতি রয়ে যায়, খুঁনসুটির গল্প রয়ে যায় হুট করে সেই মানুষটা জীবন থেকে হারিয়ে গেলে খুব সহজে সেটা মেনে নেওয়া যায় না। তখন অনেক বেশিই কষ্ট হয়। আমরা তখন খুব বাজে ভাবে ভেঙ্গে পড়ি। সেই মানুষটাকে ছাড়া প্রতিটা মুহুর্তে ভীষণ একাকিত্বে ভুগতে থাকি আমরা। জীবনটা কেমন যেন এলোমেলো হয়ে পড়ে।
    তখন আমাদের কাছের মানুষগুলো এটা বলে সান্তণা দেয় যে একটু ধৈর্য় ধর। দেখবি সময় একদিন সবকিছু বদলে দিবে। কিন্তু আসলেই কি তাই ?
    নাহ ; আসলে সময় কখনো কাউকে বদলায় না, সময় নিজে নিজেকে বদলায়। আর মানুষও নিজেই নিজেকে বদলে নেয়।
    পরবর্তীতে কেউ না কেউ ঠিকই আমাদের জীবনে আসে। কিন্তু এটাও তো ভীষণ রকমের সত্যি একজনের জন্য গড়ে উঠা শূন্যস্হান কখনো অন্যজন পূরণ করতে পারে না ।
    সবকিছু পাওয়ার পরও মনে হয় কোথাও যেন একটা অপূন্যতা, একটু খামতি থেকেই যায়। একটা আক্ষেপ ঠিকই রয়ে যায়। যা আমাদেরকে সারাজীবন বয়ে নিয়ে বেড়াতে হয়। কিছু মানুষ আমাদের ভাগ্যে থাকে না আমাদের স্মৃতীতে থাকে। আর আমরা সেই স্মৃতি বছরের পর বছর বয়ে নিয়ে বেড়াই। এই যন্ত্রণাটা যে ঠিক কতটা তীব্র সেটা তারাই বুঝতে পারে যারা একটা না পাওয়া মানুষের স্মৃতি বয়ে নিয়ে বেড়াচ্ছে সারাজীবন। হয়ত অন্য কারও হাত ধরেই জীবনটা পার করে দিতে হয়। তবে সেই না পাওয়া মানুষটার স্মৃতি আমাদের জীবনের কোথাও না কোথাও ঠিকই রয়ে যায়। যা ঐ মানুষটা ছাড়া আর কেউ কোনদিনও জানতে পারে না, হয়ত সে জানাতে চায়’ও না।
    আমাদের জীবনে কিংবা স্মৃতিতে যেখানেই থাকুক-
    ‘ ভালোথাকুক ভালোবাসা ‘

    4
    2 Comments
Hope is the good thing, May be the best of all things, And good things never die

Nur

Skip to toolbar