-
ইচ্ছে
আনিছুর রহমানআমি যদি পাখি হতাম
উড়তাম সারি সারি
আকাশে বাতাসে উড়ে শেষে
সাত সমুদ্র দিতাম পাড়ি।আমি যদি রাখাল হতাম
বাঁশি লয়ে হাতে
সারা মাঠে গান গাইতাম
সন্ধ্যায় ফিরতাম বাটে।আমি যদি ডানপিঠে হতাম
উড়াইতাম শুধু ঘুড়ি
মাঠে মাঠে ঘুরতাম শুধু
সুতা লাটাই দু’হাতে করি।আমি যদি নদী হতাম
সেই উঁচু ঢেউয়ের মত
কত নৌকা ভেসে বেড়াত
বালি হাঁসের মত।আমি যদি ফাগুন হতাম
সোনাল পলাশ ফুলে
দক্ষিণা বাতাসে ঘুরে বেড়াতাম
তাল দিঘিতে দুলে।।আমি যদি উদাস হতাম
বন বাদারে ঘুরে
কবির মত কবিতা লিখতাম
কোকিলের সেই সুরে।আমি যদি কিশোর হতাম
ছোট বেলার মত
আপন মনে ঘুরে বেড়াতাম
সবুজ ঘাসে যত।।আমি যদি দুরন্ত হতাম
হাটে মাঠে ঘুড়ে
বাবা মায়ের বকা খেতাম
এলে বাড়ি ফিরে।২০/০১/২০২৩.
3 Comments
Friends
Shubha-Jit-Datta
@shubha-jit-datta
Raju Barua
@raju-barua
রিফাত মাহমুদ
@rifat-mahmud
ফারুক আব্দুল্লাহ - Faruq Abdullah
@faruq-abdullah
সাকিব-উন-নবী দীপ্ত (নির্বাক)
@sakib-un-nabi-dipto
Kazi Adam
@kaziadam
এম.আর মুহাম্মাদ ইস্রাফীল
@misrafil420
মোঃ আরিফুল ইসলাম
@ammouriful
শাহাদাতুর রহমান সোহেল
@sr-sohel


ভবঘুরে ইচ্ছেগুলো নিয়ে মনের মত একটা কবিতা হয়েছে! তৃপ্তি পেলাম পড়ে!