Profile Photo

SomaOffline

  • Profile picture of Soma

    Soma

    3 years, 7 months ago

    আহ্বান
    সোমা

    নিজের স্বপ্নগুলো একটু একটু করে সত্যি হতে দেখে
    মনটা ভরে ওঠে
    অশ্রুস্নাত হয়ে ওঠে মন
    ভাবি, একটু দেরি হলো বটে
    জীবন ফুরিয়ে যাওয়ার আগে কিছুটা প্রাপ্তি তো এলো জীবনে
    যেটুকু পেলাম তার অসম্মান কী করে করি?
    মানছি, শুরু শুরু অনেক ছন্দপতন ছিল
    অসম্মান, উপহাস, অবহেলা যেন ক্ষতবিক্ষত করছিল আমায়
    সোনালী দিন এইটুকু পেতে পেতেই কেটে গেল
    আর যেটুকু সময় আছে তাই আমার সোনালী বেলা তো নয়, বেলা শেষে
    তাই না হয় প্রাপ্তি আমার
    অতীতকে জড়িয়ে বাঁচতে নেই জেনেছি
    ভুলতে চাই সব কিন্তু ভোলা যে অনেক কষ্টের
    কষ্টের আঘাতে জর্জরিত করেছে এই সমাজ
    কারো সাথে কোন স্বার্থ নেই, দায়বদ্ধতা নেই, তবুও
    কিঞ্চিৎ অসম্পূর্ণতাকে রস,রং দিয়ে ভরিয়ে,চরিয়ে বলা হত
    যাতে মাথা নত করে থাকি।
    থেকেছি, প্রতিবাদ করিনি।
    কেননা প্রতিবাদ করার শক্তি ছিল না।
    কিছু মানুষ অন্যকে আঘাত করে কী যে শান্তি পায় বলাইবাহুল্য।
    যেন হৃদয় প্রশান্তি।
    আমার নীরবতা, দুর্বলতা ভেবে আরো আঘাত করেছে।

    কাউকে ছুরিকাঘাত করলে সে ক্ষতস্থান ভরে যায় একদিন
    কিন্তু মনের আঘাতের চিহ্ন থেকে যায় সারাজীবন।
    নিজের অশ্রু লুকিয়ে হাস্যোজ্জ্বল থেকেছি
    বেদনা ভুলে, কষ্ট ভুলে
    নিজেকে উজাড় করেছি অন্যের ভালোতে
    আজ হয়তো বিধাতা তারই কিছুটা প্রতিদান
    আমায় দিয়ে চলেছেন
    নিজেকে গড়ার প্রতিজ্ঞায়
    দিন্ রাত এক করে মত্ত থেকেছি
    আজ অতীতের সব আঘাত মনে পড়ে
    কিন্তু বর্তমানের প্রাপ্তিতে অতীতের কষ্ট দেয়া মুখগুলোর প্রতি করুণা হয়।
    ক্ষমা করে দিয়েছি।
    আমি ও তো মানুষ।
    ভুল আমারো হয়।
    তাই সব ব্যথা পিছে ফেলে সামনে এগিয়ে যাওয়ার মন্ত্রে সকলকে আহ্বান জানাই।
    বাড়িয়ে দাও হাত।
    আমি আছি, যেখানে যেমন চাও,
    কাল কী হবে কে জানে বলো?
    চল সবে আজ টাকে সুন্দর করি।
    আজকের আমিকে গড়ার প্রত্যয়ে নিমগ্ন থাকায় বুদ্ধিমত্তার পরিচয়।
    আমি জ্ঞানী নই, তবে অবিবেচক ও নই
    তাই হিতার্থী ভেবে আমার আহ্বানে সাড়া দিতে পারো
    নিরাশ হবে না, এ আমার প্রতিশ্রুতি।।

    7
    6 Comments
Skip to toolbar