Profile Photo

Md. Habibur RahmanOffline

  • Habib
  • Profile picture of Md. Habibur Rahman

    Md. Habibur Rahman

    • 3 years, 10 months ago

    বলতে চেয়েও হয়নি বলা
    23/01/2023
    বলতে চেয়েও হয়নি বলা মনের কথা গুলি
    কতক তাহার আছে মনে আর গেছি সব ভুলি,
    যেটুক মনের উঠন টাতে করে গড়াগড়ি
    খানিক পরে দেখি সে যে রঙিন ডানার ঘুড়ি,
    নীলাকাশে রুদ্ধশ্বাসে লেজ নাচিয়ে ভাসে
    মেঘবালিকায় আলোর মেলায় কাঁদে আবার হাসে,
    খামচে ধরে শাটের বোতাম ঘুম চুমিয়ে ডাকে
    বুকের মাঝে যাও ঘুমিয়ে হাজার তারার ফাকে,
    নিঝুম রাতের নিরবতায় যদি ঘুমায় পাড়া
    কথায় কথায় জাগবে তবু মুগ্ধ মায়ার ছড়া,
    স্বপ্ন তবু ঠোঁট ছুঁতে চায় শুনবে নাতো মানা
    কথার কথায় গল্প হবে হোকনা জগৎ ফানা,
    বলতে চেয়েও হয়নি বলা মনের কথা সবি
    বলবো কথা অহর্নি শী তাইতো আমি কবি।

    8
    10 Comments

Md. Habibur Rahman

Lec-Islamic History and Culture Nowabenki Degree College, Shyamnagar Sathira.

১৯৭২ সালে সাতক্ষীরা জেলার শ্যামনগর থানার ১০নং আটুলিয়া ইউনিয়নের বিড়ালাক্ষী গ্রামে এক মুসলিম পরিবারে জন্ম।  সরকারী ব্রজলাল বিশ্ববিদ্যালয় কলেজ থেকে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ে অনার্স সহ মাষ্টার্স পাশ। বর্তমানে নওয়াবেঁকী মহাবিদ্যালয়ে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ে কর্মরত। লেখালেখি, কবিতা আবৃতি, উপস্থাপনা অনেক আগের থেকে। কবিতা, প্রবন্ধ, ছোট গল্প ইত্যাদি বিষয়ে নিয়মিত লেখা চলমান। মানুষের জন্য কিছু করতে পারলে নিজের কাছে খুবই ভালো লাগে। সামাজিক সেবা মূলক কাজে  সক্রিয় সম্পৃক্ততা রয়েছে। স্রষ্টার ইবাদত আর সৃষ্টির সেবা মহান ব্রত ও বিশ্বাস।

Skip to toolbar