Profile Photo

নীল মাছিOffline

  • Raihanrbt
  • Profile picture of নীল মাছি

    নীল মাছি

    • 3 years, 10 months ago

    অদ্ভুদ কথন- ৫৮.
    :
    যাইতে যাইতে আর যাওয়া হইল না। কি জানি কি হইল মনে! ফিরিয়া আসিলাম। অথচ যাওয়া উচিত ছিল বৈ কি! কি ঘটিয়াছিল ? এই তো বিকেল বেলাতেই চাঁদ বলিল- উঠিয়া আস। আমি চলিলাম চাঁদের দেশে হাঁটিতে হাঁটিতে, একাকী। আকাশ ফাঁড়িয়া মেঘের দেশে পৌঁছা্ইতেই মন কেমন যেন করিয়া উঠিল। তখন বহুক্ষণ ধরিয়া মেঘের দেশে হাঁটিলাম। ওইখান হইতে পৃথিবীকে দেখিলাম, ভারী অদ্ভুদ লাগিল। তারপর কি জানি ঘটিল, মনের ভেতর অজস্র ভাললাগা ফুলের মত ফুটিতে লাগিল। তখন বোধ হইল- চাঁদে গিয়ে কি হইবে, কি হইবে পৃথিবীতে ফিরিয়া গিয়ে, কি হইবে বাঁচিয়া গেলে, কিই বা হইবে মরিলে, কি হইবে শতজনে হৃদয় দিয়া ভালবাসিলে আর কিই বা হইবে কেহ ভাল না বাসিলে ? কোন কিছুতেই আসলে কিছুই আসিয়া যাইবে না …….

    6
    4 Comments
Skip to toolbar