-
কিসাণু- ১৯
:
এক.
লিটন: সারাজীবন আমি তোমাকে আমার পাশে চাই, তুমি কি থাকবে?
লতা: থাকব।
লিটন: কখনও হারিয়ে যাবে না তো?
লতা: না। এসব কেন বলছ? তুমি জান, তোমাকে আমি কত ভালবাসি।
লিটন: জানি। আমিও তোমাকে অনেক ভালবাসি আর সেটা তুমি জান।
তাদের কথার মাঝে আকাশে মেঘ জমে, বৃষ্টিও শুরু হয় প্রচন্ড রকম।
লতা: চল বৃষ্টিতে ভিজি।
মাথায় অল্প বৃষ্টির পানি পড়লেই লিটনের ঠান্ডা লেগে যায়। লতাকে তা বলা হয়নি। কিন্তু তাকে না করতে পারে না লিটন, তার হাত ধরে নেমে যায় বৃষ্টির মাঝে। ভালবাসা জিনিসটা এমনই, না করা যায় না।
:
দুই.
আজ ৩ দিন হল লিটনের প্রচন্ড জ্বর। সেদিন বৃষ্টিতে ভেজার পর রাতের বেলাতেই জ্বর আসে তার। মেসে থাকে বলে দেখার তেমন কেউ নেই। তার রুমমেট ব্যস্ততার মাঝেও তার জন্য ঔষধ এনে দিয়েছে, কিন্তু ভাল কাজ হচ্ছে না। লতা এসব জানে না, তাকে জানানো হয়নি।
:
তিন.
৭ দিন পর লতার সাথে লিটনের দেখা হয়। লিটনের শরীর খুব দুর্বল এবং শুকনো দেখায়। লিটন বলতে না চাইলেও লতা খুঁচিয়ে খুঁচিয়ে সব জেনে নেয় এবং ঠিক ৭ দিন পর তাদের দেখা হবে বলে চলে যায়।
:
চার.
ঠিক ৭ দিন পর আবার তাদের দেখা হয়। তবে লতার সাথে তার বান্ধবী পুতুলকেও দেখা যায়। লিটন খেয়াল করে- লতাকে কেমন যেন লাগছে আর চোখের নিচে কালিও পড়েছে। লিটনের প্রশ্নের জবাবে লতা কিছুই বলে না। বান্ধবী পুতুল যা বলল তাতে ঘটনা এই যে, সেদিনে বাসায় গিয়েই লতা ফ্রিজ থেকে বরফ নিয়ে পানি ঠান্ডা করে বাথরুমে কয়েক ঘন্টা ঠান্ডা পানিতে শরীর ডুবিয়ে রাখে এবং প্রচন্ড জ্বর আসে।4 Comments
Friends
Muhammad Jabed
@jabed92
Md Zaker Hayat Khan [ Zaker Aditya ] [ জাকের আদিত্য ]
@md-zaker-hayat-khan
Anwar Hossain Jeebon Jeebon
@anwar-hossain-jeebon
Tapan Debbarma
@tanu48
কলমে পৃথিবী
@asin432
রাসেল আদিত্য
@raseladitta
রিফায়াত নিগার
@refayat-nigar
SHEIKH ZILLUR RAHMAN
@z-r-shaponkabita2021
AdabenTatali
@adabentatali



চমৎকার