Profile Photo

অরন্য হিল্লোলOffline

  • OronnyoHillol
  • Profile picture of অরন্য হিল্লোল

    অরন্য হিল্লোল

    3 years, 4 months ago

    প্যাপিরাসের হেঁয়ালি
    অরণ্য হিল্লোল

    বলেছিলে তোমার নেই কোন রুপ
    এ অনিন্দ্য ভুবনে
    তবে কেন খুঁজে পাই কোকিলের গানে
    তোমারই লাবণ্য সযতনে,
    বৃষ্টিস্নাত ভেজা রাস্তায় ক্লান্ত এ মনে
    দেখেছি তোমায় বারান্দায় ভেজা চুলে
    শত সহস্র সময়ের কাঁটা পেরিয়ে
    পেয়েছি ভালবাসা তোমারই গাঁদাফুলে
    নীলাকাশের ক্যানভাসে তুলির আঁচরে
    এঁকেছি সেই চিরচেনা লাল ঠোঁট
    জলরঙের ভেজা স্পর্ষে তোমার অবয়ব
    মায়াবী প্রকৃতির সাথে হয়েছিল একজোট

    বলেছিলে তোমার নেই কোন অস্তিত্ব
    সর্ব মায়াজালের বাঁধন বলয়ে
    তব খুঁজে পাই মায়াবী হরিণীর নেত্রপানে
    তোমারই সরলতা সেই পূবগাঁয়ে
    কুয়াশাচ্ছন্ন ধোঁয়াসায় ঢাকা কুঁড়েঘরে
    তোমারই হাতেগড়া পিঠেপুলিতে
    আর হিমশীতল সুমিষ্ট খেজুরের রসে
    ভুলেছি সর্বমোহ তোমারই ভালবাসাতে।
    রেশমি ফিতায় বাঁধা তোমার বেনুনীর
    তীব্র আকর্ষনে ছুটে চলেছি
    লক্ষ কোটি গ্যালাক্সি পথ পেড়িয়ে
    অবশেষে তোমায় পেয়েছি
    তুমি যে আমার ভালবাসার ধূমকেতু
    তুমি স্নিগ্ধতার কোমলতায় গড়া রংধনু
    সাত রঙের মোহাবেশে আচ্ছন্ন তুমি
    ভেজা শিশিরে রাঙিয়েছ তোমার তনু
    প্যাপিরাসের পিরামিডেও লিখেছ
    তোমারই ভালবাসা হায়ারোগ্লিফিক্সে
    বুঝিনা তব প্যাপিরাসের হেঁয়ালি
    খুঁজে ফিরি সে ভাষা মিশরীয় স্ফিংসে।

    6
    3 Comments

Friends

Profile Photo
Cr-Abdullah
@cr-abdullah
Profile Photo
Ashaduzzaman-Khokon
@ashaduzzaman-khokon
Profile Photo
Rokail Diluk
@diluk
Profile Photo
Rashedul Hasan
@rashedul-hasan
Profile Photo
Anup Dey
@anup-dey
Profile Photo
Anika
@anikaa
Profile Photo
নন্দিনী
@nandini-chowdhuri
Profile Photo
Soumaya-Islam-Rimi
@soumaya-islam-rimi
Skip to toolbar