Profile Photo

নীল মাছিOffline

  • Raihanrbt
  • Profile picture of নীল মাছি

    নীল মাছি

    • 3 years, 9 months ago

    অদ্ভুদ কথন- ২৪৫.
    :
    হিটলারের সখ ছিল ভায়োলিন বাজানো। যুদ্ধক্ষেত্রে যখন সফলতা আসত তখন তিনি খুশিতে ভায়োলিন বাজাতেন। হয়তো মন খারাপ! তখন ভায়োলিন বাজাতেন। তবে সকল ক্ষেত্রেই নয়, সময়-সুযোগ বুঝে। সখ- এক আজব জিনিস। কথায় বলে, ‘সখের দাম লাখ টাকা’। আসলেই তাই। সখের বশে মানুষ কি না করে ! এই সখ আবার দু’রকম। এক- ভাল, দুই- খারাপ। যেমন- আজকের গল্পের প্রধান চরিত্র ৫৫ বছর বয়সের আসাদ সাহেবের কথাই ধরুন। উনার সখ হচ্ছে মানষের ক্ষতি করা। উনি সুকৌশলে তার পরিবার ছাড়া পরিচিত সকল ব্যক্তির ক্ষতি করেছেন এবং মনে মনে কার কিভাবে ক্ষতি করা যায় সব সময় মনে মনে ফন্দি আটছেন। তিনি কখনই ধরা পরেন নি বরং ঐ ক্ষতিটা দুর্ঘটনা বা দৈবভাবে হয়েছে এমন মনে করেছে সবাই। কারণ, ঐ যে সুকৌশলে ক্ষতি করেন।
    :
    যাই হোক আসাদ সাহেব এখন মনে মনে যার ক্ষতি করার কথা ভাবছেন তিনি হলেন নিচের তলার অর্থাৎ প্রতিবেশির এক ছেলে যে নতুন চাকরীতে ঢুকেছে। ছেলেটি প্রতিদিন ইস্ত্রী করা প্যান্ট আর শার্ট ইন করে, গলায় টাই লাগিয়ে তার চোখের সামনে দিয়েই অফিসে যায়। তিনি দোতলার বারান্দায় বসে প্রতিদিন দেখেন। এটা আসাদ সাহেবের সহ্য হয় না। তাই তিনি মনে মনে প্ল্যান করতে থাকেন। এমনিতেই তাদের এই দুই পরিবারের সম্পর্ক ভাল গত ৫ বছর ধরে। কিন্তু কি করার ! আসাদ সাহেবের জিনের ভেতরে যে ঐ বৈশিষ্ট্যটা থেকেই গেছে। ছেলেটার ক্ষতি কিভাবে করা যায় ? যে কোন ক্ষতি ! ছোট হোট, বড় হোক- চিন্তা চলছে আসাদ সাহেবের নিউরনে। আসাদ সাহেব ঠিক করে ফেললেন- আজ কিভাবে ছেলেটির ক্ষতি করবেন। উনি কাজে লেগে গেলেন। এখন সকাল ৭.০০টা বাজে আর ছেলেটা ৮.০০টার দিকে ঘর থেকে বের হবে। হাতে সময় মাত্র ঘন্টাখানেক। উনি সারাবাড়ি খুঁজে একটি ছোট্ট কৌটা সংগ্রহ করলেন। ঐ কৌটাতে তিনি গলিত চুন নিলেন এবং তাতে কিছু মাটি মিশালেন এবং ঐ কৌটাটা বারান্দায় এমনভাবে সেট করলেন যাতে সুতা দিয়ে টান দিলেই কৌটাটা পড়ে যাবে, জায়গামত ! যদি জায়গামত না পড়ে ? তাহলে হাত দিয়ে জায়গামত ফেলে দিতে হবে। আর তাতে কি হবে ? তাতে ঐ ছেলেটির গায়ে ঐ ময়লা পড়বে। সে ভাববে কোন পাখি বুঝি ইয়ে করেছে … হা হা হা। তাতে তার সময়মত অফিস যাওয়া হবে না। এমনও হতে পারে আজকের দেরী হওয়ার জন্য তার চাকরীও চলে যেতে পারে। সবচেয়ে কম থেকে শুরু করে সর্বোচ্চ ক্ষতির চিন্তাও উনি করতে থাকেন এবং মনে মনে সুখ অনুভব করেন।
    :
    ঠিক ৮.০২ মিনিটে ছেলেটি বের হল। আজ তার পরনে কালো প্যান্ট আর নীল রংএর শার্ট। এই শার্টে ঐ ময়লা পড়লে আর অফিসে যেতে পারবে না বাবাজি- মনে মনে হাসেন আসাদ সাহেব। আসাদ সাহেব সুতায় টান দিলেন এবং কৌটাটি পড়ে গেল। কৌটাটির ময়লা একেবারে ছেলেটির বা কাঁধে এসে পড়ল। এ দৃশ্যটি নিশ্চিত হয়ে আসাদ সাহেব বারান্দা থেকে দ্রæত সরে গেলেন এবং সিড়ি বেয়ে নিচে নেমে আসলেন ছেলেটির অবস্থা দেখে মজা নেওয়ার জন্য কিন্তু এমন ভাব করলেন যাতে মনে হয় সমবেদনা জানাতে এসেছেন। কিন্তু উনি এসে দেখতে পেলেন ছেলেটি হাসছে ! কি ব্যাপার ! ছেলেটির তো বিরক্ত বা রেগে যাওয়ার কথা। এ হাসছে কেন ? আসাদ সাহেবের মন কিছুটা খারাপ হয়ে গেল। তারপরেও ঘটনা জানতে ও সমবেদনা জানানো উচিত বলেই বললেন, ‘আহ্-হা! অফিসে যাবার সময়ই সাত-সকালে এমন দুর্ঘটনা ঘটল! তা যাও বাবা তাড়াতাড়ি শার্টটা বদলিয়ে আসো, না হলে অফিসে দেরী হয়ে যাবে; নতুন চাকুরী।’ ছেলেটি বলল, ‘না চাচা, সমস্যা নেই বরং ভালই হয়েছে। আজ আর অফিসেই যাবো না। এমনিতেই আজ আমার ছুটি ছিল। বাড়তি কিছু কাজ করব বলে যাচ্ছিলাম। মা বার বার বলল তাকে ডাক্তারের কাছে নিয়ে যেতে, রাজি হই নি। তাই তয়তোবা এমন ঘটনা ঘটল। যাই ফ্রেশ হয়ে মাকে নিয়ে ডাক্তারের কাছে যাই এবং তারপর বাজার সেরে বাড়ি ফিরে আসবো।’ বলে মুচকি হেসে ছেলেটি ঘরে ঢুকে গেল।
    :
    আসাদ সাহেবের মনটা শুধু না ভীষণ খারাপ হয়ে গেল- এতো পরিকল্পনা, এতো প্ল্যানিং। … একেই বলে বুমেরাং।

    8
    2 Comments
    • চমৎকার গল্প!
      আসাদ সাহেবের মন খারাপ হলেও আমার মনটা ভালো করে দিলেন লেখকপ্রিয়! শুভেচ্ছা ও ভালোবাসা নেবেন!

    • যুদ্ধ মানে সত্রু সত্রু খেলা/ আমার প্রতি তোমার অবহেলা।

Skip to toolbar