Profile Photo

আহমেদ হানিফOffline

  • Hanif
  • Profile picture of আহমেদ হানিফ

    আহমেদ হানিফ

    4 years, 11 months ago

    অযাচিত শব্দ!
    আহমেদ হানিফ।

    নগরে নগরে আজ মৃত মানুষের চিৎকার,
    সভ্যতা প্রকাশ্যে উলঙ্গ!
    রাস্তার ধারে মৃতদেহে শকুনের বাস-
    পোটলা বাঁধা শিশুদেহটা ডাস্টবিনের মাঝে,
    ক্ষণিক সুখের আবেশে লজ্জিত ভূমি-
    পিতৃত্বহীন কতক প্রাণ-সভ্যদের আড়ালে।
    পোশাকের আবরণে তাজা রক্তের গন্ধ,
    নরদেহ খেকো মানুষের সারিবদ্ধ লাইন-
    আরেকটা প্রাণের অকাল বলিদানে-ভোজন!
    মানুষের বাজারে শকুনের চায়ের আড্ডা,
    বোরকা পরিহিত জন কয়েক মানুষের পলায়ন-
    সভ্যতা লুটে পড়ে আছে বিবস্ত্র চার রাস্তার মাথায়!
    শকুনের আড্ডায় শোরগোল মৃতদেহের খোঁজে।
    পোটলাসমেত আরো একটা সুখপুষ্প!
    নগরে নগরে মৃত মানুষের চিৎকার।
    আত্মবিসর্জনে ষোড়শী জমিলা,
    কাপনের কাপড়ে তাজা রক্তে লজ্জিত আত্মা-
    সভ্যতার বুকেপিঠে শকুনের লালা,
    বিদঘুটে গন্ধে নগরে বিজন বেশ-
    চায়ের আড্ডা শকুনে বাজারে,
    পলায়নরত মানুষ!
    সুখের বিনিময় নিষিদ্ধ পল্লীতে মোটা অঙ্কের খদ্দের,
    জমিলার মৃতদেহ রুচিহীন!
    নগরে আজ কানকাটা মানুষের যাতায়াত,
    করুণ চিৎকারে শান্ত হয়ে পড়েছে মৃতআত্মা-
    বোবা ইট-পাথরে বিবস্ত্র সভ্যতা!
    পোটলায় রচিবে কোনো আগামীর করুণ মৃত্যু,
    ডাস্টবিনের দেওয়ালে লেখা হবে-
    “এখানে ফেলে যান নতুন সভ্যতা”

    5
    2 Comments
    • আপনার এ লেখাটিতে বাস্তবতার নগ্ন সত্য চোখে আঙ্গুল দিয়ে বলছে যেন, “এখানে ফেলে যান নতুন সভ্যতা”। প্রীতি ও শুভেচ্ছা কবি।

    • চমৎকার লেখা

Skip to toolbar