Profile Photo

Sheikh AyeshaOffline

  • Sheikh-Ayesha
  • Profile picture of Sheikh Ayesha

    Sheikh Ayesha

    3 years, 4 months ago

    দুনিয়া টা সুন্দর,আমরা মানুষেরা জটিল।
    যাদের সব আছে:(টাকা-পয়সা,সৌন্দর্য,গুণাবলী) তাদের মাঝে অনেকেই এসব নিয়ে অহংকার করে,মানুষকে মানুষ মনে করেনা,এটা কমন ব্যাপার! কিন্তু কিছু মানুষের নিজের চারআনা যোগ্যতা নেই,আর্থিক অবস্থা,ব্যাকগ্রাউন্ড কিছুই নেই তবুও এদের এত দাম্ভিকতা! এত শো-অফ!!!

    এই শো-অফ করা লোকেরা আবার দুই-ধরনের হয়। ১.নিজের ঘরে চাল নেই,আরেকজন কে গরীব বলে ধিক্কার দেয়। নিজের যেই খুঁত টা আছে,সেই একই খুঁত আরেকজনের থাকলে সেটা নিয়ে উপহাস করে আর ভুলে যায় নিজেও যে একই গোয়ালের গরু।
    ২.নিজেকে জাহির করতে গিয়ে লেভেল ভুলে যায়,যার সব আছে,তাকে ও নিজের লেভেলে নামায় ফেলে। তার সাথে পাংগা নিতে যায়। মনগড়া কুৎসা রটায়।

    নিজের কাছে আমরা নিজে সুন্দর,মানুষ যদি নিজের কাছে নিজে সুন্দর না হতো তাহলে মানুষ আয়না দেখতো না,নিজের চেহারা নিজের কাছে খারাপ লাগলে মানুষ নিজের চেহারা আয়নায় দেখে আত্মহত্যা করতো।
    আপনার কাছে অবশ্যই আপনি সুন্দর,এখন আপনার চোখে কোনো একজন মানুষ যদি সুন্দর না হয়,আপনি সেটা নিজের মাঝে রাখুন। আপনার কোনো অধিকার নেই তাকে যে-চে গিয়ে তার চেহারা নিয়ে টিটকারি দেয়ার। সবার রুচি এক না, দোকান থেকে যে জামা টা আপনি কিনে নিয়ে আসেন সেটা আপনার ভাল লেগেছে বলে কিনেছেন,দশ জন কে দেখালে দশ জন ই কিন্তু সুন্দর বলবে না,দুই-একজনের ভাল লাগবে না। আবার যে জামা টা হাতিয়ে পাতিয়ে অপছন্দ করে দোকানে রেখে আসলেন,ঐ জামা টা অন্য কেউ পছন্দ করে কিনে নিয়ে যাবে।
    সৌন্দর্য মানুষের বা কোনো জিনিসের চেহারা তে না! সৌন্দর্য আপনার চোখে,আপনি যার জামাই/বউ দেখে নাক ছিটকাচ্ছেন,তার কিন্তু সবথেকে প্রিয় এবং পছন্দের মানুষ,খুব শখ করে ভালবেসেই বিয়ে করেছে। সৌন্দর্য আপনার মনে,আপনার মন সুন্দর হলে আপনার ভাবনায় এটা আসবে না যে কেউ দেখতে সুন্দর,কেউ অসুন্দর। আবার যার মন সুন্দর,তাকে অদ্ভুত সুন্দর লাগে জানেন? হোক সে কালো,মোটা,খাটো।

    আপনার বাবার অনেক টাকা আছে,আপনার বন্ধুর নেই। এতে আপনার বা আপনার বন্ধুর কোনো হাত নেই,আপনি বড়লোক বাবার ঘরে জন্মেছেন বলে আপনি বিলাস-বহুল জীবন-যাপন করছেন। আল্লাহ যদি আপনার ঘর আপনার বন্ধুর সাথে বদলে দিতো? হতেই পারতো আপনি গরীব বাবার ঘরে জন্মেছেন। তখন তো আপনি বিলাসিতা করতে পারতেন না। এটা ভাগ্য! এটা নিয়ে আপনার কিসের অহংকার?
    আর আপনি যদি খুব পরিশ্রম করে উচ্চ পর্যায়ে যান,আলহামদুলিল্লাহ! সেটা নিয়েও অহংকার করা যাবেনা। অহংকার করলেই মানুষ হিসেবে শূণ্য ই থেকে যাবেন।
    আমাদের চেহারা,আমাদের রিযিক সবই আল্লাহর হাতে। এগুলো নিয়ে কাউকে ছোট করলে আপনি আদৌ প্রকৃত মানুষ নন।
    ~আপনি সবদিক থেকে পূর্ণ,কিন্তু কারো দুর্বলতায় আঘাত করে আপনি নিজেই মানুষ হিসেবে পিছিয়ে যাচ্ছেন।
    ~আর নিজের দুর্বলতা থাকতেও আরেকজনের দুর্বলতা নিয়ে উপহাস করা মানুষগুলো বাস্তবিক ছোটলোক।
    ~তৃতীয় স্তরের লোক যারা নিজের অবস্থান ভু্লে,আরেকজন কে তার অবস্থান থেকে টেনে নিচে নামাতে চায়। এরা সবথেকে নিম্নশ্রেণী তে বিলং করে।
    সর্বাবস্থায় অহংকার মুক্ত থাকুন🙏
    আপনার অহংকার আরেকজনের কষ্টের কারণ,আমরা সবাই মানুষ। আপনি নিশ্চয়ই কষ্টের অনুভূতি জানেন,,,ধনী-গরীব,সুন্দর-অসুন্দর যা ই হই বেদনার রং নীল!
    ~শেখ আয়েশা🥀

    6
    2 Comments
    • প্রিয় শেখ আয়েশা, আপনার লেখাখানি অত্যন্ত মনোযোগ কাঁড়লো… আমাদের পার্থিব জীবন বারো রকম মানুষ নিয়ে প্রবহমান… যাপিত জীবনের জটিলতায় বিভিন্ন প্রকারের বিপরীত অনুষঙ্গগুলো আমাদের জীবনের অংশ বলেই মনে হয়… কিছু ঐচ্ছিক বিপর্যয় ব্যতিরেকে মানব জাতি এই নৈসর্গিক প্রকৃতির কাছে কতই না অসহায় অথচ একে নিয়েই কবি সাহিত্যিক শিল্পানুরাগী মানুষের আজন্ম মুগ্ধতার শেষ নেই… আপনার অনুপম সুন্দর সুগভীর লেখাখানি পড়ে যেন নূতন ক’রে শুদ্ধ ক’রে নিলাম নিজেকে… সত্যিই আশা করছি মানবিক প্রগলভতা বিসর্জন দিয়ে এ জগতের সব সভ্য মানুষগুলো একদিন নিশ্চয়ই বিশুদ্ধ হয়ে উঠবে… আপনাকে অতলান্তিক শুভেচ্ছা ও প্রীতিমুগ্ধতা জানাচ্ছি… শুভ ও মঙ্গল হোক…

    • যথার্থই বলেছেন! সুন্দর ভাবনা আমাদের চারপাশকেও সুন্দর করে তোলে!

Friends

Profile Photo
ঈশিতা ঈরু
@eshitabiswaseru15
Profile Photo
Reza e Rabbi
@rabbi121
Profile Photo
Mesbah-Ahmed
@mesbah-ahmed
Profile Photo
Rafiq-Ullah
@rafiq-ullah
Profile Photo
Asterix-obelix
@asterix
Profile Photo
Halima-Moly
@halima-moly
Profile Photo
Shrabon
@shrabon
Profile Photo
Md.Emamuzzaman Wahedi
@emamuzzaman
Skip to toolbar