Profile Photo

শিউলি চক্রবর্তীOffline

  • shiuli
  • কোনো এক কুয়াশা সকালে
    এক ঝলক রোদ এর মতো
    একা রাস্তায় ঘুমন্ত বাসস্ট্যান্ডএর ঘুম ভেঙ্গে দিয়েছিলো
    ৩১ নম্বর বাস এর সেই তরুণী।

    কৌতূহলী কুয়াশা দেখা চোখ
    নয় কাজল টানা, কিংবা পদ্মলোচনা
    সেই চোখ যেন স্বপ্ন-বুননে বিভোর
    সব কুয়াশায় রং দিয়ে দিলো।
    আটপৌড়ে শাড়িটি নেহাতই সাধারণ
    কিন্তু যখন সে এসে দাঁড়ালো বাস এর দরোজায়
    মনে হলো যেন মুক্তিকামী কোনো দেবী
    আজ তার অভিশাপের খেলা শেষের ক্ষণ।
    পদস্খলন হতেই ভয় মিশ্রিত চোখে
    হাসির বিদ্যুৎ , আমার সর্বাঙ্গে তখন ঢেউ জেগেছে।
    ধীর পায়ে আমার সামনে এগিয়ে এলো
    ৩১ নম্বর বাসের সেই তরুণী।

    অজানা এক মিষ্টি সুবাসময়
    না ল্যাভেন্ডার বা বাংলার চাঁপা।
    যেন কচি ঘাস তার চিরল সবুজ রং
    মেঠো ঘ্রানে উন্মাতাল সেই আহব্বান
    চুপি চুপি ডাকছে আমায়
    “নিশীথে যাইও ফুলবনে ”
    আমি অভিসারিকার মতো এগিয়ে যাই
    সমস্ত পৃথিবীর রহস্যের আধার সে নারী
    আর আমি তার রহস্যের একমাত্র রক্ষাকর্তা পুরুষ
    তার সমস্ত সৌন্দর্যের দাবিদার ও।
    আমার দিকে অবাক বিস্মিত চোখ তুলে তাকালো
    ৩১ নম্বর বাসের সেই তরুণী।

    তারপর। ….

    আমি হাটছি দুপাশে ঘাসের মাঠ ফেলে
    চির শ্যামল গাছের ছায়া ধরে
    শেষ বিকেলের সেই চুরি যাওয়া আলোয়
    আমার হাতে হাত রেখে সঙ্গী
    রোদ্র-স্নাত তপতী
    আমার সমস্ত চোখ ও মন জুড়ে শুধুই সে
    আড়ালে অন্তরালে যাকে চাই
    ৩১ নম্বর বাসের সেই তরুণী।

    12
    21 Comments
    • শুভকামনা

    • “আমি হাটছি দুপাশে ঘাসের মাঠ ফেলে
      চির শ্যামল গাছের ছায়া ধরে
      শেষ বিকেলের সেই চুরি যাওয়া আলোয়
      আমার হাতে হাত রেখে সঙ্গী
      রোদ্র-স্নাত তপতী”

      প্রিয়কবি, সর্বংসহা মনানুভূতি এসে সর্বাঙ্গ যেন গ্রাস করে নিয়েছে আপনার মিহিন প্রেমময় শব্দাঞ্জলি…! সে এইখানে, এইখানে এসে সে এসে এসে দারুন পেলব আঘাত করে গেল আর ব’লে ব’লে গেল, প্রিয়তম আমি ভালোবাসি ভালোবাসি… এই একটু চোখের সামনেই যেন… … … আজ তার অভিশাপের খেলা শেষের ক্ষণে… !

    • আমার সমস্ত চোখ ও মন জুড়ে শুধুই সে
      আড়ালে অন্তরালে যাকে চাই
      ৩১ নম্বর বাসের সেই তরুণী। তরুনীটি আপনার জন্য বাস্ত হয়ে আসুক

    • ৩১ নম্বর বাসের সেই তরুণীর জন্য যেনো এক নতুন উন্মাদনায় জীবন..

    • বাহ! বাহ! চমৎকার সব সিনারীও চোখের সামনে দিয়ে ভেসে গেল! বিভোর হয়ে দেখছিলাম না পড়ছিলাম বলতে পারবনা! তবে এটুকু বলতে পারি এই মুগ্ধতার রেশ অনেকক্ষণ চোখে-মুখে লেগে থাকবে!

      • এইটা কিছু হইলো! আমিও ঠিক এমন কিছুই বলবো ভাবছিলাম

      • অনেক অনেক ধন্যবাদ আপনাকে এতো সুন্দর করে প্রশংসা করার জন্য। আপনি ভালো আছেন ?

      • মঞ্চবন্ধু পৃথুলা, আপনি বলেন নাই দেখে আমি বলে দিলাম। এত চমৎকার কবিতা দেখে আর লোভ সামলাতে পারলাম না। @prithula

        মঞ্চবন্ধু শিউলি, আমি খুব ভালো আছি! ইদানিং, ভালো থাকা নিয়ে টেনশনে আছি। ভালো দিনগুলী যে দ্রুত ফুরায়।
        আপনার কি খবর বলেন তো? @shiuli

      • @drako এইতো চলে যাচ্ছে ভালো মন্দে। ভালো থাকা নিয়ে টেনশন করছেন কেন বলুন তো? তার চেয়ে ভালো দিন গুলো উপভোগ করুন। যা হবার তা তো হবেই।

      • হ্যাঁ, ঠিক বলেছেন! ভেবে আর কিচ্ছু হবেনা, যা হবার কথা তাই হবে!

    • আপনার লেখায় একটা স্নিগ্ধ স্বাবলীল ভংগী আছে।

    • তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 02 February 2023 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!

    • খুঁজেও পাবে না তারে। অভিনন্দন।

যারে বাঁধি ধরে তার মাঝে আর
রাগিণী খুঁজিয়া পাই না
যাহা চাই তাহা ভুল করে চাই
যাহা পাই তাহা চাই না

রবীন্দ্রনাথ ঠাকুর.

শিউলি চক্রবর্তী

I'm the one at the sail, I'm the master of my sea.

Skip to toolbar