-
অপাঙতেয়
– ফারহাত আহমেদ
তোমার প্রিয়
কবি-র কথা
তোমার কাছে
জানতে চেয়ে
জানতে পারি
আমার কথা
ভুলে গেছো
বলতে যেয়ে ।
তোমার প্রিয়
গানের কলি
তোমার গলায়
শুনতে গিয়ে
শুনতে পারি
নতুন কোন
গান বেঁধেছো
কাউকে নিয়ে ।
তোমার প্রিয়
কবিতা-টা
পড়তে গিয়ে
বুঝতে পারি
কবিতা-টা
আর প্রিয় নেই
আনমনা ভাব
স্বাক্ষী তা-রি ।
এখন আমি
অপাঙতেয়
শীতের দেশে
নির্বাসনে
ইলেকশনে
হেরে গেছি
‘তোমার হৃদয়-১’
আসনে ।5 Comments-
-
ধন্যবাদ মঞ্চবন্ধু! শুভেচ্ছা নেবেন! @Prithula
-
Friends
স্মৃতি রানী রত্না
@srratna1990
শাওন আহমাদ কাদির
@shawon15
Rudraj Plaban
@plaban
নীল মাছি
@raihanrbt
Nayeim Sheikh Kabir
@nayeim
সৈয়দ হোসেন
@nooratajpotulgmail-com
ফারুক আব্দুল্লাহ - Faruq Abdullah
@faruq-abdullah
Rokail Diluk
@diluk
Rashedul Hasan
@rashedul-hasan


এইটা দারুণ! বিশেষ করে শেষটায় একটা চিকন চিনচিনে ব্যাথা নাড়া দিয়ে উঠল!