Profile Photo

ফারহাত আহমেদOffline

  • Farhat-Ahmed
  • Profile picture of ফারহাত আহমেদ

    ফারহাত আহমেদ

    • 3 years, 8 months ago

    খাদ
    – ফারহাত আহমেদ
    শোক সংবাদ শুনে
    মনে মনে ভাবলাম
    খাপছাড়া কোন কিছু
    আজ পরা যাবে না
    পৃথিবীর সব দেশে
    শোক মানে সাদা-কালো
    লাল-নীল-বেগুনিতে
    কেউ খাপ খাবে না ।
    কান্নার রোল শুনে
    মরা-বাড়ি চেনা যায়
    ঘিরে আছে মরদেহ
    শোকার্ত পরিজন
    ক্রমাগত আহাজারি
    বাতাসকে করে ভারি
    এখানে সময় মানে
    বিষণ্ণ প্রতি ক্ষণ ।
    কিছু শোক সত্য
    কিছু শোক মিথ্যা
    প্রকাশ্য দিবালোকে
    সব খাঁটি মনে হয়
    দুখি দুখি লেবাসের
    কেউ কেউ দুখি লোক
    পৃথিবীতে কোন কিছু
    শতভাগ খাঁটি নয় ।

    6
    2 Comments
Skip to toolbar