Profile Photo

শিউলি চক্রবর্তীOffline

  • shiuli
  • পূর্ণিমার আলোয় মায়াবী উঠোন
    কোমল-স্নিগধ প্রেমাতুর
    ঠিক যেন তোমার মতো
    সর্বাঙ্গে কলঙ্কের কালি নিয়েও
    আলোয় আলোয় উদ্ভাস
    কবির কাব্যে তুমি
    কপোত কপোতীর রাত মধুময়
    চাঁদনী আমি , চেয়ে দেখি
    তোমার বুকের আগুন
    দিবানিশি জ্বলে দাহ দেহ
    তোমার যন্ত্রণার অলৌকিক প্রকাশ।
    কলঙ্ক তোমায় পোড়ায় অহোরাত্রি
    তারই স্তব-স্তুতি সবার মুখে।
    কখনো চাইনি কিছুই ,আজ চাই
    এক পূর্ণিমায় নাহয় অমাবশ্যা হও
    ক্ষতে শীতল প্রলেপ দিয়ে
    তোমার দহন বুকে ,
    তুমি হয়ে আলোকিত তোমার আধার যুগ
    আমি নিজেকে পোড়াবো।

    15
    15 Comments
যারে বাঁধি ধরে তার মাঝে আর
রাগিণী খুঁজিয়া পাই না
যাহা চাই তাহা ভুল করে চাই
যাহা পাই তাহা চাই না

রবীন্দ্রনাথ ঠাকুর.

শিউলি চক্রবর্তী

I'm the one at the sail, I'm the master of my sea.

Skip to toolbar