-
সূর্য ডুবে আসা সন্ধ্যায়
শব যাত্রায় নেমে আসে শকুনের ঝাক
স্বরশ্বতী পূজোর বাদ্য কাজে গুমট হাওয়ায়-তপ্ত গগনে
অন্ধ ভিখারীটা হিসেব করে সারা বেলার সঞ্চয়-স্বপ্ন;জীবন
উচু উচু এ্যাপার্মেন্টে জ্বলে উঠে আকাশ ছোয়া প্রাচুর্য আলো-ধুলো
সিগারেটে শেষ টান টানে স্কুল পড়ুয়া কিশোরটি–কামরতী
জীর্ণ জীবনে নেমে আসে যৌবনের পায়তারা-দিশেহারা
বিষাক্ত দূষণে ছেয়ে যাওয়া স্ফটিক আকাশে বিষাক্ত বাতাসে
তারার দ্বীপ জ্বালে অন্ধ দীপাবলি-ধ্রুপদী।
সাজ হয়ে আসা সন্ধ্যায়
ঘামে ভেজা ব্রা আর অন্তর্বাস নিয়ে
সংকোচের দেয়াল ভেঙ্গে উঠে দাঁড়ায় বয়ঃসন্ধি কিশোরী
প্রেমিকের ওষ্ঠে তখন লেপ্টে থাকা যৌবন-অতৃপ্ত বাসনার অসংখ্য চোড়াবালী।
সূর্য ডুবে আসা সন্ধ্যায়
ধ্বংস নামে ঘরে-বাইরে পথের বাকে বাঁকে
পরিত্যাক্ত চিলেকোঠায়, ক্র্যাকটাস কারুকার্যে, রাস্তার মোড়ে
ধ্রুমজালে ভেসে বেড়ায় ভবিষ্যতের কান্ডারী
ভুল পথে ধরা দেয় তাজা তাজা তরুণ সব
সুযোগ সন্ধানী হায়েনারা ঘোড়ে রাজপথের অন্ধলোকে।
কবির হাতে তখন এক কাপ পোড়া কফি আর…
আর কলম ঝড়া কষ্টে নতুন নতুন সব শব্দ,স্বপ্ন
জীবনের শত পথ,ফেলে আসা দিনগুলো
দহন-সহন-প্রহসন;প্রহেলিকা
পাপ-তাপ-অনুতাপ;আরো কত কি…!
পলাতক প্রিয়ার শেষ প্রশ্ন,পাওয়া-না পাওয়ার কষ্ট
কাহিনী-কবিতা-কথোপকথন।
কালীর আচরে হৃদয় কাটা ডাইরির লালচে পাতা
অজস্র চিঠি,শুকনো গোলাপ ফুল,চিঠির বুকে চৈত্রের হাওয়া।
সূর্য ডুবে আসা সন্ধ্যার পর নিশীথে…
আঁধারে আলোড়ন তুলে ছায়াসঙ্গী সরু পথে
জীবনের জন্য যৌবন বিকায় জরায়ু জলাতংকে,কলংকে
কনডমের দীর্ঘশ্বাষে পাপ ছড়ায় আপাদমস্তক ঘন বীর্য
জীবনের দরদাম হয় যৈাবন মেপে যত্রতত্র।
সূর্য ডুবে যাওয়া নিশুতী রাতে…
জীবনের হিসেব কষে শতবৎসা বয়োঃবৃদ্ধ নির্ঘুমে
পাওয়া-না পাওয়া নিয়ে শুরু হয় নিজের সাথে প্রহসন
মরনের পথে পা দিয়ে ভাবে,এ কেমন সমাপন?
এ মরনে মুক্তি কোথায়,পূর্ণতা কোথায় ?
প্রেমিকার চোখে যখন চন্দনবাটা,মেহেদি-ঘুম
প্রেমিকের হাতে তখন স্মৃতির ছত্রগল্প,গন্জিকা-অন্ধ।
ধূসর হয়ে আসা প্রেমের বাঁধন, বেহালা-বাশির সুর
আসি আসি করে আজও এলোনা স্বপ্নচারিনী
সে দূর;বহুদূর ঐ তেপান্তরে
আজ সে পরবাসী ক্রীস্টাল বধু অন্যকারো,ভুল সব ভুল…।
গভীর হয়ে আসা ঘুমে গর্বিত বুকের উঠা-নামা
অথবা
মুঠাফোনের লীলা খেলায় রাতজেগে পরকীয়া স্ব-দেশি
কিংবা,
স্বামীর দেহতলে মিলন মেলায় নিত্য নগ্নতা,ভন্ডামী
প্রেমিকের তখন হস্তমৈথুন দূর্বলতা,বনিতা বিলাষ !
অল্প অল্প করে রাত হয় পশ্চিমাগত,গভীর
পধ হারা পথিকের চরণ হয়ে আসে ক্লান্ত, শ্লথ
কবিতার বুকে জমে উইপোকার ডিবি,বাজে ডংকা
সূর্য ডুবে আসা নিশুতী রাতে…
স্বরশ্বতী পূজোর আসর জমে সুন্দরী ললনায়
ছলনা করে রাত জাগে চুম্বনের প্রলোভনে গোপন পরশের আচ্ছাদনে
সধবার স্বরে তখন ঘনবর্ষা,বাসনা-আসক্তি
বিছানার চাঁদরে নেমে আসে শিমুল তুলো উষ্ণতা,জাগে পরিতৃপ্তী!
তপ্ত হয়ে আসা দেহের দহনে গ্রহন টুটে ওষ্ঠের গহীনে
সুখ;স্বর্গ নামে,প্রশান্তী নামে শ্রান্তীর হাতে!
সূর্য ডুবে আসা মাঝ রাতে…
অমি পথ হারাই আলোকিত আধাঁরে
রথে চড়ে ভেসে বেড়াই স্মৃতির পুরনো দেশে
পবিত্র আনন্দলোকে,আদিমত্বায়।
স্বপ্নের সে সুনিপুন নকঁশীকাথার সরলতায়
প্রথম কবিতা,প্রথম প্রেম,প্রথম কষ্ট !
সর্বনাষের প্রথম স্পর্ষ,দূরত্ব-দাহতা
গন্জিকা ধোয়া,রঞ্চিতা-রাত-রেললাইন
আকাশ কাঁপানো চুম্বন,বুকের গহীনে ঘামের শ্যাওলা !
রাত গভীর হয়ে আসা অন্ধকারে…
আমি পথ হারাই পথ হারানো দন্ডে, দৃষ্টির আঁড়ালে
সাঝ হয়ে আসা সন্ধ্যায়…
সকল শব হোক শুদ্ধ মানব
অন্ধকার রাতে জমে উঠুক আলোর হাট।
সাঝ হয়ে আসা সন্ধ্যায়…
আজ এখানেই অসমাপ্ত থাক…।সৈয়দপুর
১৯.০১.২০০৭-০৪.০৬.২০০৭ ইং7 Comments
Friends
Mohammad Abdul ajij
@m-a-ajij
Shailajananda Ray
@shailajananda
Sumaia Akter
@sumaia
Md. Ziaur Rahman
@vulpotha81
Md Rahamat Ali
@rahamatalimd
Razia Rahman Rojoni
@rojoni
মুক্তা বুলবুলি
@chandra-mukta
Asmaul husna Shapla
@asmaulhusna
Hassan-Rony
@hassan-rony


দীর্ঘ কবিতা কিন্তু পড়তে বেশ লাগলো।