-
দুর্বার
মোহাম্মদ হেদায়েতুল ইসলাম
হে যুবক! হয়ে ক্ষান্ত কেন শান্ত যে তোমারি রূপ,
জাতি চেয়ে আজি তোমারি দিকে
কেন আজ তুমি নিশ্চুপ ।
দেখিয়ে দাও,
বুঝিয়ে দাও।
এগিয়ে যাও,
ছিনিয়ে নাও।
জরাজীর্ণ নীতির কভু দিও না ঠাঁই,
কুসংস্কার বিহীন জীবন যে তোমারি চাই।
বিফলতার মস্তকে মারো লাথ্বি,
এখনই সময় জ্বলাতেই হবে জীবনের বাত্বি।
সকল গ্লানি বিপর্যয় করে ম্লান,
অবশ্যই গাইবে তুমি সফলতার গান।
হয়ে ক্ষীপ্ত,
দেখাও দীপ্ত।
কাজে হয়ে লিপ্ত,
করো মন পরিতৃপ্ত।
করে তুচ্ছ বাধা যত,
চলা হোক তোমার বীরের মত।
সৌর্য বীর্য্যে সাহসী তুমি রবে সোচ্চার,
তোমারি জন্য সফলতা হয়ে উঠো দুর্বার।
5 Comments
Friends
হুসাইন বিন আব্দুল কাদের
@hossain37
ইরা
@egq95618laoia-com
মৌমিতা
@ofd66076toaik-com
সৌম্যদীপ
@efh47773laoia-com
TANVIR MAHATAB AHMED KHAN
@tmaksolemn
Jubak Anarjo
@abu-haanif
Atosh Biswas-
@atosh-biswas
মোঃ বায়েজীদ
@bayejid
Redwan Khan
@redwan-khan



অনবদ্য! প্রীতি ও শুভেচ্ছা রইল কবি ও কবিতার তরে।