-
বন্ধন-পর্ব-139
মো: মাঈনউদ্দিন
সখের খাচার মুরগিগুলি জল ভিজিয়া করুন কাতর
বাচবেনা তাই জবাই করে বুকে বেধে কঠিন পাথর।
মায়রে ডেকে বলেরে মা মুরকা দিলি সেষ করিয়া
বুকের কাদন বাধতে নারি ভাবছি যদি যায় মরিয়া।
দুই চোখে তার অঝরে জল তাই দেখে মা হেসে পাগল
সোহাগ ভরে থুতনি তোলে তুই দেহিদি পুরাই ছাগোল।
তোর পোলা যে নাতি আমার অয়তো এমন বেকুব নারে
একটা মুরকা জবা দিলে মানুস এমন কানতে পারে?
তুই যদি মা বুঝতি আমি কত মায়ায় পালছি এডা
কত কষ্টে শহর থেকে আনছি কিনে কইবো কেডা।
রাতের পর রাত নৌকা বাইয়া মংলা বাজর ঘুরে ঘুরে
না পেয়ে যাই খুলনা সিটির প্রত্যন্ত গার বহুত দুরে।
কিনতে গেলে চাইয়া দেখি শতেক জনায় হাকিছে দর
এক নজরে লাগলো ভালে তাই সইলোনা কোনই ওজর।
বাবার বাওয়া গুলুই দ্বারের নৌকাটা মোর বিকায়ে দিয়া
সবার উপর টাকা ঢালি মুরকাটা মুই লই কিনিয়া।
সে সব যদি যানতি মা তুই বুঝতি আমার পরান ব্যথা
গাঙ্গের পারের জীবন নিয়া কেউ কেনরে কয়না কথা।
টিভিত কত খবর দেখি মোবিল ভরা হাজার ভিডু
কোথাও কভু দেখিনা কেন এরম দু:খের খবর ইডু।
কেমনে বোঝাই মা তোমারে কইজাডা মোর যাচ্ছে পুরে
দেখ দেখ ওডা ধুমকেতু না মুরহাডা মোর যাচ্ছে উরে।
বলে বলে পাগলা বেলাত নয়ন নিরে মরছে ডুবি
ছেলের কথায় মা জননী দিলে আঘাত পেলেন খুবি।
মমত্বে তার নয়ন ভরি উৎলে ওঠে জলের ধারা
হৃদয় দরদ গুমলে ওঠে ব্যথার গগন হানছে খারা।
বুঝিনাইরে বাজান আমি তোর দিলে যে এমনি মায়া
এমন গভির অনুভবে রখতি যে তুই এডার ছায়া।
যাক ফেলেদে নদীর মাঝে রাধবোনা আর খাওয়ার লাগি
দরকার হলে কালকে আবার আনিস কিনে এমন পাগি।
বোঝ এবারে একটা পাখি মায়া করে পালিস বলে
হারায়ে গেলে জম-বেদনায় কেমন তর কইজা জ্বলে।
তুইতো আমার পেডের পোলা আমার দেহের নতুন চারা
বুঝিস এবার তোরে নিয়া মায় কেন হই পাগোল পারা।
বাজনরে তুই যেথায় যাবি মায়রে খালি কইয়া যাবি
যতই সতানি করিস বাজান সময় মতো বাড়ি আবি।
আর কিছুতোর লাগবেনা বাপ তোর কাছে মোর নাই আর দাবি
ক মাথা ছুই ক আমারে সময় মত বাড়ি আবি?
হঠাৎ করে বেলাত ঘুরে মায়ের পায়ে জরায় ধরি
হু হু করে কাইন্দা বলে মা দিসোসনি ক্ষমা করি।
মায়ের পরান উজার করি উথাল দরদ ঢেলে দিয়া
নয়ন নিরে ভাষলো সাগোর মা-ছেলেরে বুকে নিয়া।
সেই হতে আজ বেলাত মিয়া জীবন নদীর বাকে বাকে
বন্যস্বাপদ সংঙ্কুল ময় দুর্বিপাকের ডাঙ্গায় থাকে।
নিজুত ঝরে বিপন্নপ্রায় গাঙ্গের চরে সেলাম করি
চলছে অথৈ সাগর পানে কঠিন হাতে হালটি ধরি।
(সংখেপিত)7 Comments
Friends
রাহুল চন্দ্র দাস
@rahulchandradas13011994gmail-com
আনোয়ার পারভেজ নূর শিশির
@anwar-parvez-nur-shishir
আব্দুল মজিদ মারুফ
@abdulmojid
মোঃ আরিফুল ইসলাম
@ammouriful
স্মৃতি রানী রত্না
@srratna1990
Shahana-Shirin-Sultana
@shahana-shirin-sultana
Shibly Ahmed Mozumder
@shiblyahmedmozumder
মালিহা নামলাহ
@malihanamlah
Tasmeen laila
@tasmeen-laila86


খুলনায় কিছুদিন আগে গিয়েছিলাম। নদীর নামটা খেয়াল আসছেনা তবে মংলার খুব কাছেই তাই নদীর পানিও লবণাক্ত। নদীর পাড় ঘেসে সে রাস্তায় চলতে চলতে কত সুখানুভূতি হয়েছে। কবিতাটি পড়তে পড়তে বারংবার সেই নদী ভেসে উঠছিল চোখের সামনে। শুভেচ্ছা নেবেন কবিপ্রিয়!