Profile Photo

Md. Mynuddin HawladerOffline

  • mynuddin
  • Profile picture of Md. Mynuddin Hawlader

    Md. Mynuddin Hawlader

    3 years, 4 months ago

    বন্ধন-পর্ব-217
    মো: মাঈনউদ্দিন
    যার ঘরে নাই খাওয়ার অন্য মাথাতে নাই ছাওনি চালা
    তারটুকুও নিচ্ছো কেরে তোমার এতই খুধার জ্বালা।
    আসো আমার ঘরে আসো দেখো আমার সয়ন পাটি
    অঢেল সোকেজ নাই বাসাতে খাওয়ার সুধু একটি বাটি।
    দুইটি জামা ঝুলায়ে রাখা বাষের চেরির আলনা করে
    মেকাপ আমার এক সিসি তেল সুরমা আতর তাকের পরে
    দুইটি বাগার খোচা দেখ রান্নাঘরের বেরার সাথে
    আলগা দুয়ার চাপায়ে রেকে নিরাল্লায় ঘুম ঘুমাই রাতে।
    বধুর বাহুর মধুর পরশ নিশিত রানী সোহাক করি
    নিকশ কালো অন্ধকারের ভিত আরালে বুকে ধরি।
    স্বর্গ প্রিয়ার পরম শান্তি ছরায় তনুর শিরায় শিরায়
    নিশিত বাসর কিট পতঙ্গে-সানাই বাজায় প্রেম-মদিরায়।
    লক্ষটাকার খাট বসানো টাইলস করা ফ্লাট চকচকা রুম
    মার্কিনি সব নাইট স্লিপিং গ্যজেট ভরা রমরমা ধুম।
    কাশ্মিরি সব উলের বিছান তুলতুলে পিলো কম্ফোটার
    ফ্লোর খাটিয়ায় ফোম মেট্রেস মাথার কাছে হেরিপর্টার।
    টি টেবিলে ফলের জুসে খোরমা খাজুর চুবায় রাখি
    অষ্ট্রেলিয়ান হেড মেসেজার ঠান্ডা পাউডার দেহে মাখি।
    এমনি নিজুত উপাদানের স্বর্গ সমান সোয়ার রুম
    কি বলিস ভাই অবাক খবর তার পরও তোর হয়না ঘুম।
    চিত্ত জ্বলে হাজার জ্বালায় মগজ বুকে চিনচিনানি
    সুপ্তি মদির ফুল বাগানে যন্ত্রনা কিটের বিনবিনানি।
    বধু তোমার পাশেই থাকে স্বর্গ-নহর রোধ করিয়া
    কি বল ভাই আজব খবর এমনি মানুষ বাচে মিয়া?
    এমন করেই জীবন তোমার যায় গরিয়ে ভবের পরে
    সবছেরে তুই বাচতে মানুষ আয় চলে আয় আমার ঘরে।
    অধুন ধরার রঙ তামাসায় নিজেরে আর না জরিয়ে
    আপন প্রানে মানুষটারে ভুল ব্যভুলে না ফিরিয়ে।
    আয় চলে আয় বুকের পাটায় দিল খোলা বুক সংগে নিয়া
    দিলছেদিলের উদার দানে সব সুনবুক যায় ভরিয়া।
    মাটির পরে পাতা পাটির শীতল পরশ প্রাণে টানি
    কি সুমধুর স্বর্গ হুরি অপার শান্তি দিচ্ছে আনি।
    বন বিজনের স্নিগ্ধ সমীর কি অপরুপ পরশ মাখি
    নও বধুয়ার আলিঙ্গনে করবে সবাই ডাকাডাকি।
    দেখবিরে তোর পরান খানি যে বেদনায় জ্বলছে পুরি
    নিমেসে সব ফুরায়ে আবে নতুন হাওয়া গগন জুরি।
    নতুন জোয়ার নতুন গ্রহন নতুন ঋতুর উল্কি খারি
    বনবিজনের শাখায় শাখায় নতুন পাতার পুলকি ছারি।
    কি অপরুপ অপার সোভা গগন বিজন নিত্যি খোঁজে
    জগৎ ছাড়া একটি কোনে কোন আবেশে আছে মজে।
    বুঝবি সেদিন আয় ছেরেআয় জলকাদার এই সোদ্যাল ভুমে
    প্রাণের মাঝে প্রাণের তৃপ্তি কি মহিমায় নিতুই চুমে।
    কার কাছে কার নাইরে গোপন সব প্রাণেই যে উদার ভুমি
    কি অমল হাসির রেখা স্বর্গ দুয়ার নামছে চুমি।
    স্যম, কালো আর গৌরি ধলো স্বচ্ছ প্রাণের আরশি ছবি
    গাইছে গিতি মন-দুবলায় কলঙ্কহিন চাদের কবি।
    নয়ন পরে নয়ন পাতি মন গভিরের বিপুল কথা
    দেখবি যখন সেই গভিরে কি অভুতক অমলতা।
    বুঝবি তখন কেন মগন এত কঠিন দেহের চাপে
    শেষ তিথিয়ার চাদে কেন সোনার বারায় পরান ছাপে।
    (সংখেপিত)

    2
    3 Comments
Skip to toolbar