-
এই পৃথিবীতে ব্যর্থতা বলে কিছু নেই। যখন আমরা ভবিষ্যত সম্পর্কে ধারণা করা ছাড়া আর কিছুই করতে পারি না। ব্যর্থতা সফলতা এই শব্দের কোন মূল্য নেই। যা চাই তা না পেলেই আমি ব্যর্থ , আর তা পেলেই সফল? যেখানে আমি সফল এর মানে হচ্ছে আমার কারনে কেউ না কেউ সামগ্রিক অর্থে ব্যর্থ , আর আমি যদি ব্যর্থ হই তাহলে অন্য কেউ একই অর্থে সফল। সীমাবদ্ধ গন্ডিতে একে অপরের পরিপূরক যদি হতে পারি, সফল ব্যর্থ যাই হই না কেন, মানুষ হওয়ার পথে এক ধাপ এগিয়ে যাওয়া হবে। ভুল করলে শুধরে যাওয়ার সুযোগ পাব। কটাক্ষ থাকবে না, থাকবে মানবতা জাত কূল ফেলে একচ্ছত্র সংশোধিত জাতীয়তা। যেহেতু আমরা আমাদের ভুল ধরতে পারি না, সেহেতু আমাদের একটা ভুল মাপক স্কেল প্রয়োজন। ভুল মাপক স্কেল আদো কি আমাদের আছে? চলো মন থেকে একটু খুঁজে দেখি। তারপর কি করব? আর কি, স্কেল মেপে জীবন ধারণ চালন। স্কেলের বাহিরে চলে গেলে, যে ভুল মাপক স্কেল বানিয়েছে তাঁর কাছে আত্মসমর্পণ। পেনসিলে আঁকা জীবন, যার কাছে পেন্সিল থাকে তাঁর কাছে রাবারও থাকে। ইচ্ছা শক্তি কে বলি আমি এসেছি সরল দাগ টেনে, জটিলতা শিখেছি বুঝেছি আমার বৃত্তের বাহিরে জানতে গিয়ে। আমি সফল হতে চাই যার হাতে আমার পেন্সিল আঁকা জীবন, তাঁর খুশিতে । একবার ভেবে দেখব কী এই সফলতায় আমার কারনে কারো পরাজিত হওয়ার সুযোগ আছে কি?
~কলমে ~সবুজ সিকদার
2 Comments
Friends
Sakib comrade
@2-5
মোঃ সাদিকীন সাম্য
@sammo10
Md Hujaifa Towhid
@hujaifatowhid
Md Akram Hossain
@nilla2
Umme Kulsum mina
@ummemina-1
সৃষ্টি
@premdevota
Sourav-Roy
@sourav-roy
রাজীব হাসান
@rajib21
তাওহীদ সুফিয়ান
@tawhidsufian

এগিয়ে চলো সাহিত্যের মায়াময় পথে।