Profile Photo

rubaOffline

  • Ruba91
  • Profile picture of ruba

    ruba

    3 years, 3 months ago

    আমি নিরাসক্ত বাঙালি
    রুবা
    ১৫/০২/২৩

    আমি নিরাসক্ত বাঙালি,
    আমি চেতনা খুঁজি দিবা-রাতি,
    আমি মেঘের গর্জনে হাই তুলি,
    আমি বিদ্যুৎ চমকালে থমকে যাই।

    কে মোরে দেখাবে আগামীর প্রত্যয়?
    কোন আশায় আমি চলবো পথ?
    কোথায় সে অদম্য জনপদ?
    যেথা ছিলো জাগরিত সব অগ্রজ।

    সকলে মিলেমিশে যেথায় এনেছিলো নিশান,
    বেজেছিলো একসুরে শতোকন্ঠে এক গান,
    বাংলা চাই বাংলা চাই নাহয় যায় যাক প্রাণ,
    আজিকের ধ্বনি কেবল কথামালার মৃত শাণ।

    আমি নিরাসক্ত বাঙালি,
    আমার নেই সে গর্বিত প্রাণ,
    আমার আছে রংধনু ন্যায় কাঁধ,
    সাহসী প্রশ্নেরা মরেছে যেথা নির্দ্বধায়।

    যে মায়ের বুকে আজ কেবল অরণ্য,
    সেথা দিকে দিকে হাজার বরেণ্য,
    নেই কেবল বাঁচা-মরার আপন অধিকার,
    যার তরে সকলের মনে গোপন ধিক্কার।

    5
    6 Comments
    • যে পায়ে দাড়িয়ে তুমি খোঁজ প্রত্যয় পদাঘাত করো আপন শক্তিতে হবেই বিজয়। শুভ কামনা চিরদিনের তরে।

    • “কে মোরে দেখাবে আগামীর প্রত্যয়?
      কোন আশায় আমি চলবো পথ?
      কোথায় সে অদম্য জনপদ?
      যেথা ছিলো জাগরিত সব অগ্রজ…”

      দারুন সুন্দর শব্দাঞ্জলি… মুগ্ধতা ও শুভাশীর্বাদ রইলো প্রিয়…

      • কৃতজ্ঞতা জানাই অণুপ্রেরণা দেবার জন্য।

    • তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 18 February 2023 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!

      • আমি আনন্দিত এবং কৃতজ্ঞ। যাঁরা আমার লেখাটাকে ভালোবেসে প্রতিক্রিয়া জানিয়েছেন তাদের সবাইকে শুভেচ্ছা।

    • চমৎকার লিখেছেন শুভকামনা রইল।

Skip to toolbar