-
_____আপেক্ষিকতা____
ভুল, কি-না ঠিক,
না কি সবই আপেক্ষিক?
হরদম ‘নির্দ্বিধা’-এর খোঁজা-খুঁজি;
দরাজ অস্তিত্ব সম্ভারেও যা শুধুই তাত্ত্বিক।কেন দিচ্ছে, কেন নিচ্ছে?
কেন চাচ্ছে, কেন পাচ্ছে?
না কি-
কী দিচ্ছে, কী চাচ্ছে?
কী নিচ্ছে, কী পাচ্ছে?
কত শতই তো,
পরাধীন হওয়ার মত স্বাধীন সাহসে জেগে উঠছে,
আবার স্বাধীনতার পরাধীনতায়ও আটকে যাচ্ছে।সূক্ষ্মতায় স্থুলতা ধরা দিচ্ছে,
উত্তরে উত্তোলিত প্রশ্ন-
কর্তায় বহুগুণে ফিরে আসছে।
আর উত্তর খোঁজা প্রশ্নেরা-
দাতার খোঁজটা পেয়ে যাচ্ছে।হোক আকাঙ্ক্ষা বা আশংকা,
অন্তত এই উপলব্ধি সামগ্রিক-
হ্যাঁ! তামাম-টাই আপেক্ষিক।—-মো. দানিয়াল আরাফাত
২১ই ফেব্রুয়ারি, ২০২৩4 Comments
Friends
মো: নাজমুল আখতার
@faith
শ.ম.ওয়াহিদুজ্জামান
@sharifmuhammadwahiduzzaman
এস,এম,মেহেদী হাসান
@hassan-mehedi
আদিত্য পাল ঈশান
@ishandadaadi
মোঃ বায়েজীদ
@bayejid
Motiur Rahman Mizan
@dressed-human
শেখ মুহাম্মদ আলমগীর
@alamgir-hossain
Rumon-Aeka
@rumon-aeka
এমদাদ হোসেন
@emdad123



অনেক প্রশ্নের ভীড়ে হারাই রোজ, উত্তর খুঁজে খুঁজে হই নিখোঁজ!