-
কখনো আসেনি
– ফারহাত আহমেদ
কাল রাত তিনটায় সাতবার ভালবাসি
শুনেছিল ঘড়ি,চাঁদ,তারা,রাত
সাদা-কালো চরাচরে রংখেলা করেছিল
রূপকথা করেছিল ধারাপাত ।
কাল রাতে পৃথিবীর সবগুলো লালবাতি
ধরা দিলো সবুজের সারিতে
মান্ধাতা নগরীর সব বাঁধা ভেঙ্গে-চুরে
ইতিহাস গড়ে নর-নারীতে ।
কাল রাতে চাঁদ ছিল
চাঁদে ভাসা পথ ছিল
ফুলের বাগানে ছিল সাপ্-খোপ্-ভোমরা
সুর ছিল কথা ছিল
বিদঘুটে সুখ ছিল
কুৎসিত দূরে ছিল, আর ছিলে তোমরা ।2 Comments
Friends
স্মৃতি রানী রত্না
@srratna1990
শাওন আহমাদ কাদির
@shawon15
Rudraj Plaban
@plaban
নীল মাছি
@raihanrbt
Nayeim Sheikh Kabir
@nayeim
সৈয়দ হোসেন
@nooratajpotulgmail-com
ফারুক আব্দুল্লাহ - Faruq Abdullah
@faruq-abdullah
Rokail Diluk
@diluk
Rashedul Hasan
@rashedul-hasan


ভালো লিখেছেন।