Profile Photo

Nazmoon BithiOffline

  • Nazmoon-Bithi
  • Profile picture of Nazmoon Bithi

    Nazmoon Bithi

    • 5 years, 4 months ago

    মানুষ গুলো অন্যরকম

    আমি হয় তো মানুষ নই
    মানুষ গুলো অন্যরকম
    ঘুমের মাঝে নড়েচড়ে
    স্বপ্ন দেখে, কথা বলে
    এপাশ থেকে ওপাশ ফেরে।
    আমি যদি মানুষ হতাম
    ঘুমের দেশে দিতাম পাড়ি
    সকাল আমার হোক বা না হোক
    স্বপ্নে হতো বসত বাড়ি।

    আমি হয় তো মানুষ নই
    মানুষ গুলো অন্যরকম
    ভালোবাসে, ঝগড়া করে,
    মিষ্টি প্রেমের কথা বলে
    কষ্ট পেলে কান্না করে।
    আমি যদি মানুষ হতাম
    থমকে যেতাম এমন করে !
    খ্যা খ্যা করে হেসে উঠি!
    প্রেম অপ্রেমের গল্প পড়ে?

    আমি হয় তো মানুষ নই
    মানুষ গুলো অন্যরকম
    কেউ বা লোহা কেউ বা তুলো
    কেউ বা আঁধার কেউ বা আলো
    স্বীয় রাজ্যে সবাই ভালো।
    আমি যদি মানুষ হতাম…

    6
    4 Comments

Friends

Profile Photo
ভাস্কর
@vaskarchou
Profile Photo
Prithula Zaman
@prithula
Profile Photo
AdabenTatali
@adabentatali
Profile Photo
Sharbanam Gupta
@sharbanam-gupta
Skip to toolbar