Profile Photo

Rahman anisurOffline

  • anisur1969
  • Profile picture of Rahman anisur

    Rahman anisur

    • 3 years, 7 months ago

    সুখ দুঃখ
    আনিছুর রহমান

    দিন যায় ক্ষণ যায়
    আসে না আর ফিরে
    রঙিন স্বপ্ন বুনে মানুষ
    সুখের নীড় বাঁধে।
    বুকে আশা নিয়ে মানুষ
    বিভোর থাকে অবিরত
    সব আশা পূর্ণ হয় না
    কিছু হয় ব্যাহত।
    জিবন সে তো বহমান
    চলেনা রিমোট কন্ট্রোলে
    সুখ দুঃখ জয় করে
    কেহ থাকে আড়ালে।
    জিবন টা নয় রঙিন
    সাদা কালো ও হয়
    এক ফ্রেমে রয়ে না বাঁধা
    কখনো আলাদা হয়।
    সুখ দুঃখ জটিল অঙ্ক
    মেলে না জগৎ সংসারে
    সুখের আশায় ঘুরে শেষে
    যায় চলে অচিন পুরে।
    ০৪/০৩/২০২৩.

    3
    2 Comments
    • যাপিত জীবনের বাস্তবতাকে কী সুন্দরভাবে তুলে এনেছেন কবিতায়!

    • সাদা কালো জীবনে প্রেম চাই! তবেই না রঙ্গিন হয়ে উঠবে ভুবন!

Skip to toolbar