Profile Photo

Md. Tariqul IslamOffline

  • tariqulmasum
  • Profile picture of Md. Tariqul Islam

    Md. Tariqul Islam

    • 3 years, 8 months ago

    স্বাধীনতা
    তরিকুল ইসলাম মাসুম

    স্বাধীনতা (৪)
    স্বাধীনতা তুমি লাখ শহীদের রক্তে কেনা আমার বাংলাদেশ।।
    স্বাধীনতা তুমি সবুজের মাঝে লাল, তোমার রূপের নাইকো শেষ।
    ও স্বাধীনতা, তুমি লাখ শহীদের রক্তে কেনা আমার বাংলাদেশ…।।

    স্বাধীনতা তুমি বঙ্গবন্ধুর ৭ মার্চের সেই ঐতিহাসিক ভাষণ,
    স্বাধীনতা তুমি রেসকোর্স ময়দান থেকে সৃষ্ট গণআন্দোলন।
    স্বাধীনতা তুমি বাঙালির মুক্তির তরে জাতির পিতার স্বপন,
    স্বাধীনতা তুমি বাঙালির অধিকার আদায়ের বীজমন্ত্র বপন।
    (ঐ)

    স্বাধীনতা তুমি শহীদ যোদ্ধাদের আত্মত্যাগের অম্লান দান,
    স্বাধীনতা তুমি মুক্তিযোদ্ধাদের চিরকালের ভরসার সোপাান।
    স্বাধীনতা তুমি বিধবা নারীর বেঁচে থাকবার প্রাণের সম্বল,
    স্বাধীনতা তুমি দুস্থ অসহায়ের দু’মুঠো আহারের অবলম্বন।
    (ঐ)

    স্বাধীনতা তুমি জাতির পিতার রেখে যাওয়া সেই সংগ্রাম,
    স্বাধীনতা তুমি বৃথা না হওয়া লাখ শহীদের রক্তের দাম।
    স্বাধীনতা তুমি সত্য-ন্যায়ের দেখানো পথের সারগাম,
    স্বাধীনতা তুমি অন্যায়ের বিরুদ্ধে গর্জে ওঠা সেই সংগ্রাম।
    (ঐ)

    লেখার ধরন: গীতি কবিতা
    লেখক : তরিকুল ইসলাম মাসুম
    বিএসসি (অনার্স) ও এমএসসি ইঞ্জিনিয়ারিং, ইসলামী বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ।
    থিসিস গবেষক, খাদ্য বিজ্ঞান ও প্রযুক্তি ইনস্টিটিউট, বিসিএসআইআর, ঢাকা।

    3
    4 Comments
Skip to toolbar