-
কবিতাঃ প্রেম
প্রেমিকাকে মনে পড়েনা,
বুড়ী হলদে চাঁদটা যখন উকি দেয়,
এ সময় প্রেমিকাকে মনে পড়ার কথা,
আর আমি মশারীর ভিতর মশা আছে কি না দেখি।
প্রেমিকাকে মনে পড়েনা আমার।
তাকে মনে করে দুঃখ পাবার আগে
পিছনের বাস হর্ন দেয়, হেল্পার ভাড়া চায়,
মাসের টাকা শেষ হয়, লেবুচেপা বাজার করি,
আমার অনেক কাজ।প্রেমিকাকে মনে পড়েনা আমার।
কিন্তু তাকে ভীষন মনে করতে ইচ্ছে করে এমন নয়।
শুধু মাঝে মাঝে অবাক হই,
একদিন এমন ছিল তার হাত শুকে মনে হয়েছিল এই ঘ্রাণ চিরদিন থাকবে,
গুড়েবালি- হাতে শুধু ঘাম আর লবণ স্বাধ লেগে থাকে।প্রেমিকাকে মনে পড়েনা আমার।
পড়ার কথাও নয়,
যে প্রেম মনের নয়-হরমোনের,
তার বেধে রাখার শক্তি নেই।
কি আছে নারীর!
এক জোড়া উদ্ধত বক্ষমালা
আর ঊরুসন্ধি ছাড়া।
পুরুষ-মন স্থির না হলে নারীর সাধ্য নেই তাকে মুগ্ধ করে।
প্রেমিকাকে মনে পড়েনা আমার।
তার হাতের ছোয়া, মুখের হাসি
আমার মনে একটুও পলি জমায় নি,
চর জাগলেই না ঘর বাধা হয়।
গহীন নিস্তব্ধতা আর প্রাচীণ উর্নাজাল বোনা
মন এক অতল অচেনা পাতাল পুরী।
হে নারী, পুরুষ নিজেই নিজেকে জানেনা
তোমাকে ভালবাসবে কি করে?
পুরুষ যতখানি ভালবাসে ভাব,
তার প্রেম ঢের পরাগায়নের খেলা মাত্র।
প্রেমিকাকে মনে পড়েনা আমার।
একটুও না।
অথচ নুডলস রান্না করে এনে যে মেয়েটি নিজের সপ্নের
কথা বলে যেত,
সে সব সপ্ন কবে গুবরে পোকারা তাদের গর্তে নিয়ে
গেছে!
প্রেমিকাকে মনে পড়েনা আমার।
সে পোষা বিড়ালের মত চুপ করে মনে
বসে উম নিতে চেয়েছিল।
আমার অবহেলা যেন চ্যালাকাঠ, আর সে যেন সারমেয়।
প্রেমিকাকে মনে পড়েনা আমার।
তার চোখে ভাসত নীল প্রজাপতি, হলুদ বিকেল আর হাতে হাত রেখে কুয়াশার সর মাখা শীতের সন্ধ্যা।
আমার মাথায় তখন রেশম পোকা লালা ঝড়াত- একটি বিছানা, নরম তোশক আর এক প্যাকেট ডটেড স্ট্রবেরি…।
আহা প্রেম। হায় প্রেম।5 Comments-
-
-
তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 12 March 2023 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!
-
Friends
শরীফ এমদাদ হোসেন
@sharif-emdad-hossain
মোঃ সাজ্জাদ হোসেন সিয়াম
@shiyam
বদরুলকায়সার
@xgb77408toaik-com
আহান খান
@ukm39186laoia-com
ishan_syed
@put23009laoia-com
আলতাফ হোসেন উজ্জ্বল
@uzzal6821
রিফায়াত নিগার
@refayat-nigar
Zubayeda
@vww28309toaik-com
AdabenTatali
@adabentatali



দারুণ বললেন