-
মৃত নক্ষত্রের খোঁজ কেবল নয়
———————————————-༻
শুকদেব মজুমদারকবি, তোমার একটি উজ্জ্বল পঙক্তির ওপর এখন
কোনো কাব্যরসিক বা গবেষকের
পলকের প্রজাপতি এসে বসবে না-
কিন্তু দেখবে, একদিন তোমার প্রয়াণের পরে
তারাই তোমার কোনো অখ্যাত কবিতার
অসমাপ্ত লাইন আলোচনা করে
ইনিয়ে-বিনিয়ে বড়ো করে তুলবেন-
এমনকি তোমার ওপর একখানা স্মারকগ্রন্থ অথবা
গবেষণাগ্রন্থ লিখে ফেলবেন,
তোমার হারিয়ে যাওয়ার গোরস্থান থেকে
নানা তথ্যের হাড়গোড় তুলে আনবেন,
কোনো বিস্মৃত বিকেলের অশ্রুত স্মৃতি উইয়ে কাটা
ময়লা স্যাঁতসেঁতে ডায়েরি থেকে উঠিয়ে এনে
উদ্ধৃতিচিহ্নের মধ্যে বিধৃত করবেন-
বিনিময়ে সম্মান-টম্মান বেশ পাবেন বা পাবেন খ্যাতি,
পাবেন কিছু টাকাকড়ি বা পুরস্কারও;
অথচ তার সিকিভাগ নজরও যদি
পড়তো তাদের এখন তোমার ওপর, তাহলে এমন
অসফলতা বা আফসোসের উদরপূর্তি তুমি
করে যাচ্ছো বলে মনে হতো না তোমার কাছে।সে মনে না-হওয়া যে কতো দরকার
এ পৃথিবীর জন্যে- পৃথিবী যেন তা ক্রমাগত বুঝতে পারে,
বুঝতে পারে- মৃত নক্ষত্রের খোঁজ ভালো
কিন্তু জীবিত নক্ষত্রের খোঁজ এবং ভূরিভোজের মতো
তার আলোয় অবগাহন আরো ভালো।© Dr. Shukdeb Chandra Mazumder
24-03-20233 Comments
Friends
জনী আহমেদ
@jhony
আর্য
@arjo
Redwan Khan
@redwan-khan
মোহাম্মদ শাহজামান শুভ
@mohammad-shahzaman
Pritam Biswas
@pritam-biswas
Abu Zafor Mohammad Faruq
@abuzafor
নোমান খালভী
@nomankhalovi
Zakaria Ahmod
@zakariaahmod20gmail-com
AdabenTatali
@adabentatali


“বেদনার অভিধান অভিমানী সমুদ্রের চেয়েও নীল নীল নীল …”