Profile Photo

ফারহাত আহমেদOffline

  • Farhat-Ahmed
  • Profile picture of ফারহাত আহমেদ

    ফারহাত আহমেদ

    3 years, 2 months ago

    নম্বর
    – ফারহাত আহমেদ
    দশে আট কেউ দশে সাত পায়,
    বয়ফ্রেন্ড কেউ বন্ধু
    রাম,শাম,যদু,ছিলো কতো মধু,
    নন্দীপাড়ার নন্দু।
    ধর্ষিতা হয়,লাথি-গুতো সয়,
    নম্বর তবু কমেনা
    জেন্টালম্যান,বুঝেছো উপেন?
    আইটেম ছাড়া জমেনা।
    গ্যাপ করে চলে তথ্যগোপন,
    কোন্ টা ক্যামন্ লাগে?
    শাক দিয়ে মাছ আজকে পুরানো,
    হাতী-ঘোড়া সব ঢাকে।
    হিরো মরে গেছে,চলে গেছে সব,
    পড়ে আছে শুধু কথা
    একটা দালাল,মরেও মরেনা,
    মরেনা বাস্তবতা।
    সুগারের বিশ,ডায়বেটিসের
    মান-সম্মান রাখেনা
    নম্বর বড়ো বেঈমানী করে,
    নম্বর কারো থাকেনা।

    4
    2 Comments
Skip to toolbar