Profile Photo

Azmain NizamOffline

  • AzmainNizam
  • Profile picture of Azmain Nizam

    Azmain Nizam

    3 years, 2 months ago

    এই যে তুমি এই যে আমি
    আজমাইন নিজাম
    ———————————

    এই যে তুমি যখন তখন রাগ করো
    কথায় কথায় ভালোবাসা ভাগ করো
    আমার অবুঝ মনের মাঝে
    সুখের সবুজ কারুকাজে
    স্বপ্ন ভেঙ্গে রক্তের লাল দাগ করো।

    এই যে আমি তর্ক করে হেরে যাই
    উচিত কথা বলতে গিয়েও ছেড়ে যাই
    ধৈর্য্য ধরে চুপ থাকি
    দেখি আসল রূপটা কী
    মাঝে মাঝে বিবেকটাকে নেড়ে যাই।

    তার মানে নয় আমি কিছুই বুঝি না
    সত্যি হলো
    রাগারাগির পথটা কভু খুজি না।

    এই যে তুমি কথায় কথায় ভুল খুঁজো
    আমার কাজের অন্তরালে মূল খুঁজো
    সকল কথা এবং কাজে
    এই জীবনের ভাঁজে ভাঁজে
    আসলে কি ভালোবাসার ফুল খুঁজো?

    এই যে আমি তোমার ভুল তো ধরি না
    সব কিছুতে রাগ অভিমান করি না
    একসাথে দূর যেতে হলে
    সুখের নাগাল পেতে হলে
    চলার পথে এসব আহামরি না।

    আমি শুধু চাই যে তোমার হাসি মুখ
    ভুলের সাথে, ফুলের সাথে
    লেগে থাকুক ভালোবাসার সুবাসটুক।

    রাগ অভিমান থাকলে তবে ভালোবাসা খাঁটি হয়
    এক জীবনের হিসাব এতো সহজ পরিপাটি নয়।

    6
    13 Comments
    • “রাগ অভিমান থাকলে তবে ভালোবাসা খাঁটি হয়
      এক জীবনের হিসাব এতো সহজ পরিপাটি নয়।”~ এটাই আসল কথা। অভিবাদন জানবেন কবি।

    • ভালোবেসে কেউ ভুল করে, আর কেউ ভুল বোঝে!

    • আমি শুধু চাই যে তোমার হাসি মুখ
      ভুলের সাথে, ফুলের সাথে
      লেগে থাকুক ভালোবাসার সুবাসটুক।-খুব সুন্দর।

    • তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 29 March 2023 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!

    • চমৎকার লেখনী ভালবাসা নিরন্তর মহোদয়।

    • এই যে আমি তর্ক করে হেরে যাই
      উচিত কথা বলতে গিয়েও ছেড়ে যাই
      ধৈর্য্য ধরে চুপ থাকি
      দেখি আসল রূপটা কী
      মাঝে মাঝে বিবেকটাকে নেড়ে যাই…

    • এক জীবনের হিসাব এতো সহজ পরিপাটি নয়… কঠিন সত্য।তবে আমরা চাইলেই এসব বাঁধাকে উপেক্ষা করে খুব সহজ সরল করে নিতেই পারি।দুইদিকের ইফোর্ট টাই মূল বিষয়।

    • চমৎকার উপস্থাপন

Skip to toolbar