Profile Photo

Md. Deloar HossenOffline

  • Md.-Deloar-Hossen
  • Profile picture of Md. Deloar Hossen

    Md. Deloar Hossen

    3 years, 2 months ago

    ।।মা’র কাছে রোজ এঁটো খেতে একটি কুকুর আসে।।

    আরো কিছুদূর যেতে পারে নির্বিঘ্ন দুটি পা
    তাল লয়
    সংগত ঠিকঠাক থাকলে
    মাদুরপাতা বারান্দা মাড়িয়ে উঠোন!

    মা’র আঁচলের গিটে পঞ্চাশের দাহ
    ওভাবে ছুটিস না খোকা, কাছে আয়” কিন্তু
    ঘাম আর রক্তের স্রোত রুটি তৈরির বেলনচাকি জুড়ে ঘোরে!

    আলনার ছড়ানো শার্টে কেবল বাবার ছলছল চোখ
    দু:সাহস নেই, তাই ভয় উঠে আসে শিরদাঁড়া বেয়ে
    প্রমিত উচ্চারণে বলতে পারিনা- মা ভাত দে!

    বরং উনুনমুখী মা’র
    আঁচলের পঞ্চাশটি গিট খুলতে খুলতে বলতে পারি-
    খোকা বলে না ডেকে, বলো- উনুনের পোড়া ছাই দগ্ধ কয়লা!
    মা’র কাছে রোজ এঁটো খেতে একটি কুকুর আসে!

    []মো. দেলোয়ার হোসেন
    তেরখাদা, খুলনা।

    4
    5 Comments
Skip to toolbar