-
টাঙ্গুয়ার হাওরের অসাধারণ প্রকৃতি
প্রাকৃতিক সৌন্দর্যের দেশ, আবৃত আবরণ,
যদি খোঁজে মন, পাবে অকারণ,
যেতে নেইকো বরণ।
প্রকৃতির মাঝে খুঁজব জলরত্ন হিরন।
যেথায় নদীর জল করে টলমল
লেগে রোদের কিরণ, নেচে ওঠে ঝলমল।হিজল বনে পাখির মুখরিত কলরব
ওই দূর পাহাড়ের বক্ষ বেয়ে
নেমে আসা অসংখ্য ছড়া, ঝর্না
বিশাল জলরাশি জলসমুদ্র হয়ে
ভেসে যায় নীল দিগন্তে।টলমল করা নীল জল আকাশের রং
চুরি করে নিত্য করে খেলা
পাহাড়ের কোলে ঘুমিয়ে পড়ে
সাদা মেঘের ভেলা।আজি এ বরিস বাদলের রিমঝিম আলোড়ন
পাগল এ মন হয় আনমন, খোঁজে অকারণ
মনের অবচেতনে বেজে ওঠে গান।সারি সারি গাছ প্রতিনিয়ত
জলের বুকে করে স্নান
একরাশ হাসি নিয়ে জেগে ওঠে সূর্য
পাহাড়ের বক্ষ চিরে
গোধূলির আবির রঙে রাঙিয়ে বিকেল
পশ্চিম আকাশে হয় ম্লান।প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ রূপের খোঁজে
টাঙ্গুয়ার হাওর থেকে আজ
আপনাদেরকে স্বাগতম।1 Comment
Friends
Kazi Zuberi Mostak
@kazi-zuberi-mostak
Drako Shajib
@drako
ahsan habib
@habib083015
Shonchita
@shonchita
মালিক ফাহাদ
@m-m-fahad
Neel tripura
@neel
Jubayer Al Mahmud
@jubayer
Foyzur Khan
@foyzur-khan
Nipun Chandra
@nipunch


আমরাও প্রকৃতির অংশ; একে রক্ষার দায়িত্ব আমাদের।