Profile Photo

Md. Deloar HossenOffline

  • Md.-Deloar-Hossen
  • Profile picture of Md. Deloar Hossen

    Md. Deloar Hossen

    3 years, 2 months ago

    //বৃক্ষ ও একজন মানুষের ছায়া//

    যেখানে দাঁড়িয়ে আছো ঠিক সেখানে শেকড়ে গ্রন্থিত একজন মানুষ বৃক্ষজন্মের নান্দনিক দু:খগুলো বুঝে নিতে মৃত্তিকার দিকে ধাবমান! নদী যাকে বলেছিল- খুব সাবধানে এলে পাড় ভাঙার গান শুনাবো। মানুষটি জানতে চায়, পাড় ভাঙার সাথে ভিটের মাটির সম্পর্ক কতটা নিবিড়। সে দেখতে চায়, মানুষ ও বৃক্ষ পরস্পর কেন নদীবন্দনা করে।
    তৃষ্ণা পেলে মধুমতি বলে ডাকতে ডাকতে যে মানুষ বৃক্ষের সাথে নিজের পরমায়ু ভাগ করে নেয়, সেই মানুষটি ঠায় দাঁড়িয়ে আছে তুমি যেখানে, ঠিক সেখানে!

    []মো. দেলোয়ার হোসেন
    তেরখাদা, খুলনা।

    4
    1 Comment
Skip to toolbar