-
মনুষ্যত্বের দাবি
♠
এই জন্মে ভুলে গিয়েছি গত জন্মের পাপ।
জন্ম নিয়েছি মরণের দেশে, এটাই অভিশাপ।
অনাহারে আছে পুরোটা পৃথিবী, রাষ্ট্র-পিতারা নীরব।
ভরা পেটে ঢেকুর তুলে মোল্লা-পুরুত সরব।
আমাদের চুপ থাকতে হবে, ওরাই বলবে কথা।
যুদ্ধ লাগবে অন্ন জ্বালায়, লাগুক যথা তথা।
ভাতের জন্য হাহাকার হবে, আগুন জ্বলবে ঘরে।
রাষ্ট্র নামক জ্বলন্ত চিতায় ফুলগুলো ঝরে পড়ে।
আমাদের কথা আমরা বলি না, বলে রাষ্ট্রীয় নীতি।
ধর্মজীবীরা কিনে নিয়েছে ভালোবাসা, সম্প্রীতি।
মসজিদে নাই, মন্দিরে নাই মানুষের আনাগোনা।
ওখানে কেবল গোলামেরা যাবে, বাকিদের যাওয়া মানা।
আমরা কেবল লিখতে জানি মানুষের অধিকার।
মানুষ হয়েও মানুষেরা আজ মনুষ্যত্বের দাবিদার।7 Comments -
Friends
Iqbal-Ahmad
@iqbal-ahmad
প্রদীপ্ত লুব্ধক
@shawon-sarkar
Balai-Karmokar
@balai-karmokar
কাব্য রঙ
@mahbuba-hasin
Unaysah-Jannat
@unaysah-jannat
Al-Haj-Abdur-Rouf
@al-haj-abdur-rouf
Ilmu-Jahan
@ilmu-jahan
Shubha-Jit-Datta
@shubha-jit-datta
সাদিক আহমদ সিয়াম
@sdik-5



অসাধারণ