-
যার কিছু নাই
♠
যার কিছু নাই, তার আসলে কিছুই নাই;
তার প্রেম নাই, বিরহ নাই,
কান্দনের মতোন দুঃখ নাই,
হাসার মতোন আনন্দ নাই ,
ভুলার মতোন স্মৃতি নাই,
চুমু নাই, আদর নাই, প্রেমিকার আলিঙ্গন নাই।
যার কিছু নাই, তার আসলে কিছুই নাই;
বন্ধু নাই, শত্রু নাই,
যাওনের কোনো ঠিকানা নাই,
মরণের কোনো ভাবনা নাই,
বাঁচার কোনো আশা নাই,
রাষ্ট্র নাই, পতাকা নাই, মানচিত্র নাই।
যার কিছু নাই, তার আসলে কিছুই নাই;
ঈশ্বর নাই, ধর্ম নাই,
বস্তাপঁচা বিশ্বাস নাই,
নিঃশ্বাসে কোনো আশ্বাস নাই,
ভোটের অধিকার নাই,
নিয়ম নীতির বালাই নাই,
আছে খালি ক্ষুধা, শূন্য থালাভর্তি একদলা ক্ষুধা।4 Comments
Friends
Iqbal-Ahmad
@iqbal-ahmad
প্রদীপ্ত লুব্ধক
@shawon-sarkar
Balai-Karmokar
@balai-karmokar
কাব্য রঙ
@mahbuba-hasin
Unaysah-Jannat
@unaysah-jannat
Al-Haj-Abdur-Rouf
@al-haj-abdur-rouf
Ilmu-Jahan
@ilmu-jahan
Shubha-Jit-Datta
@shubha-jit-datta
সাদিক আহমদ সিয়াম
@sdik-5



এ ভাবনাটা অনেকের বেঁচে থাকার একমাত্র উদ্দেশ্য! বাকী সবে মাথা ঘামিয়ে আদোও কী কিছু যায় আসে!