Profile Photo

অয়ন আবদুল্লাহOffline

  • ayonpuran09
  • Profile picture of অয়ন আবদুল্লাহ

    অয়ন আবদুল্লাহ

    3 years, 2 months ago

    বিশ্বাস করুন অথবা না করুন
    কবি একজন মৃত্যুর কারিগর;
    সে বিশ্বাসের কফিনে শুয়ে থাকে অনন্তকাল।
    মানুষের ভ্রান্তি নিয়ে সে হাঁটে,
    প্রেমিকার বুকে মানচিত্র আঁকে,
    বন্ধুর চোখে ঝুলিয়ে দ্যায় পতাকা।
    রোজ রাতে সে ঈশ্বরের অলক্ষ্যে
    স্বর্গের দুয়ার ভেঙ্গে বের হয়ে আসে।
    বিশ্বাস করুন অথবা না করুন
    কবি একজন ধ্বংসের কারিগর;
    তার বুলেটের মতো শব্দ
    মানুষের মগজ ফুঁড়ে সরাসরি
    আঘাত হানে বিবেকের দেয়ালে।
    সে কাঁটাতার গিলে খায় ক্ষুধায়,
    সীমান্তে দাঁড়িয়ে মন্ত্র আওড়ায় সমতার,
    পুঁজিবাদ থেকে তুলে আনে বিপ্লব।
    বিশ্বাস করুন অথবা না করুন
    কবি একজন শ্রেষ্ঠ কারিগর;
    আস্ত একটা নরককে হেসে খেলে স্বর্গ
    বানিয়ে দিতে একমাত্র কবি-ই পারে।

    4
    5 Comments

Friends

Skip to toolbar