-
Drako Shajib Changed their profile cover
14 Comments-
সবাই লিখছে, কিন্তু আপনি দীর্ঘ দিন কোন কিছু লিখছেন না। ব্যাথিত হৃদয় কবিতা শুনতে চায়। শব্দই পারে মনের ক্ষত দূর করে দিতে।
-
প্রিয় মঞ্চবন্ধু,
শুভেচ্ছা ও ভালোবাসা জানাই প্রথমেই। আমি সত্যি খুব দুঃখিত ও লজ্জিত হঠাৎ করে এভাবে নিখোঁজ হবার জন্য। তবে, আমার তুলট বন্ধুরা আমার খোঁজ করছে জেনে খুব ভালো লাগলো।আসলে, বেশ কিছু পুরোনো গল্পের বই কিনেছিলাম নীলক্ষেত থেকে। বইগুলো নিয়েই ডুব দিয়েছিলাম ক’দিনের জন্যে। এদিকে সময় ছুটে চলেছে পাগলা ঘোড়ার মত, আর আমার মত অলস মানুষকে পিছনে ফেলে চলে গেছে বেশ কয়েকটা মাস।
লেখকমঞ্চের কি খবর বলেন তো? এখনো গল্প-কবিতা, আড্ডা নিয়ে বেশ জমজমাট আছে নিশ্চয়ই!
-
-
-
নিশ্চয়ই লিখব! আপনার জন্যে খুব পছন্দের একটা কবিতা,
শহরের ল্যাম্পপোস্টে পাকা কাঁকরোল
—————————————-
ইকবাল রোডের দুই সারি বাড়ীর ফাঁকে
কয়েকটা পাকা কাঁকরোল ঝুলে থাকে ইলেকট্রিকের তারে
ভাবি : ওরা কি জ্বলে উঠবে ইলেকট্রন ফিলামেন্টে?
.
অথচ কিই বা প্রয়োজন এই নগন্য গাছের!
প্রয়োজন ইলেকট্রিক তারের
কোটি কোটি ইলেকট্রন সাভার-সদরঘাট ছুটোছুটি করবে
মস্ত মস্ত আলো জ্বালাবার কাজ সব পড়ে আছে ।
তবুও – সাদা কাগজের নিষ্প্রাণ দিনে
কাঁকরোল গাছ এত সখ্যতায় ইলেকট্রিক তারে জড়িয়ে থাকে
এ শহরেই !
.
পাকা কাকরোলগুলো কি জ্বলে উঠবে?
ক্লোরোফিল বাকলে ইলেকট্রন উৎসাহে
ওরা কি জ্বলে উঠবে?
.
হয়তো – না দেখা সন্ধ্যায় কয়েকটা কাঁকরোল জ্বলে ওঠে।
হয়তো – শহরের ল্যাম্পপোস্ট জুড়ে বাল্ব নয়
শুধুই পাকা কাঁকরোল।
-
-
Friends
Ramjan ali
@ramjanali
MD AMIRUL ISLAM
@mdamirulislam
হোসাইন ফারুক
@hossainfaruq
MINHAZ ABIR
@minhazabir
Karoma village
@karomavillage
Tahia Humaira
@tahiahumaira
মোঃ মেহেদী হাসান মুন্না
@mehedihasanmunna
মাসুদুর রহমান (শাওন)
@shawon-24
Ariyan Abir
@ariyanabir




@drako বেশ লাগছে কভার ফটোটা