-
অনু গল্প…………
অচেনা মেয়ে
মুহাঃ হাবিবুর রহমান
শীতের সকাল, ঘন কুয়াশায় ঢেকে আছে চারিপাশ। সকালে হাঁটাহাঁটি শেষে রাস্তার পাশের চায়ের দোকান থেকে চা পান করছিলাম। দৌলতপুর বাস স্টেশনে দাড়িয়ে থাকা কুষ্টিয়া গামী বাসের জানালা দিয়ে মুখ বাড়িয়ে একটি মেয়ে আমার দিকে অনবরত হাত নাড়িয়ে যাচ্ছে। প্রথমে বুঝতে পারেনি। সে আমার দিকে হাত নাড়িয়ে কিছু একটা বোঝানোর বা দৃষ্টি আকর্ষনের চেস্টা করছিল। যখন খেয়াল করলাম তখন আমি এগিয়ে যাওয়ার জন্য পা বাড়ালাম। দাঁড়ানো বাসটি প্রচন্ড শব্দ করে একরাশ কালো ধোঁয়া ছেড়ে ছুটে চলতে উদ্যত হলো। তখনও অচেনা মেয়েটি হাত নাড়িয়ে চলেছে। ক্রমশ বাসটি দূরে হারিয়ে যেতে থাকলো সাথে মেয়েটিও…..। আজ অবধি জানতে পারলামনা মেয়েটি কে ছিল! কেনইবা সে হাত নাড়িয়ে ছিল! দীর্ঘ এই সময়ে মাঝে মাঝে তার রঙিন হাত খানি চোখের পাতায় দুলতে থাকে………………………………..
ঘটনার সময়কাল- ডিসেম্বর ১৯৯৬ এর ভুলে যাওয়া কোন একদিন।মুহাঃ হাবিবুর রহমান
প্রভাষক
ইসলামের ইতিহাস বিভাগ
নওয়াবেঁকী মহাবিদ্যালয়
নওয়াবেঁকী, শ্যামনগর, সাতক্ষীরা।
01581-5685701 Comment

Md. Habibur Rahman
Lec-Islamic History and Culture Nowabenki Degree College, Shyamnagar Sathira.
১৯৭২ সালে সাতক্ষীরা জেলার শ্যামনগর থানার ১০নং আটুলিয়া ইউনিয়নের বিড়ালাক্ষী গ্রামে এক মুসলিম পরিবারে জন্ম। সরকারী ব্রজলাল বিশ্ববিদ্যালয় কলেজ থেকে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ে অনার্স সহ মাষ্টার্স পাশ। বর্তমানে নওয়াবেঁকী মহাবিদ্যালয়ে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ে কর্মরত। লেখালেখি, কবিতা আবৃতি, উপস্থাপনা অনেক আগের থেকে। কবিতা, প্রবন্ধ, ছোট গল্প ইত্যাদি বিষয়ে নিয়মিত লেখা চলমান। মানুষের জন্য কিছু করতে পারলে নিজের কাছে খুবই ভালো লাগে। সামাজিক সেবা মূলক কাজে সক্রিয় সম্পৃক্ততা রয়েছে। স্রষ্টার ইবাদত আর সৃষ্টির সেবা মহান ব্রত ও বিশ্বাস।
Friends
Nahar moyna
@moyna
Nushrat Mohima
@nushrat-jahan-mohima
Md Rabiul Islam
@mdrabiulislam
Md-Shajib-Sikder
@md-shajib-sikder
Kh. Mahadi Hasan
@kh-mahadihasan
পরিমল রায়
@parimal-roy
Ghulam Faruq Hamim
@ghulamfaruqhamim
Okkhar ahsan
@okkharahsan
মিশকাত হোসাইন হিশাম
@hisham



মেয়েটি জানলো না, তাকে কেউ একজন এখনো মনে রেখেছে…