-
আমার মৃত্যু হোক সেই নিঃশ্বাসের আশ্বাসে
কিংবা ভরাট চুম্বনের হাহাকারে ।
গেঁটেবাতের মতোন আমি ধুকধুক করি , হারাই –
ইন্দ্রাণীর নগ্ন বাহুর কামাসক্তে ।
হয়তো আমি খাদে পড়া ঘোর খাওয়া হাওয়া
হয়তো চোখের মারপ্যাঁচে ফাঁস খাওয়া
হয়তো মৃত্যু পাতায় মোড়া অপন্যাস !কারণ অকারণের বিজ্ঞপ্তি ছুঁয়ে যাক শহর
মৃদঙ্গীর মৃত্যুশয্যা আর মৃত্যুনাটের মৃন্ময়ী ,
আন্ধারে জেঁকে ধরা পোস্টারের তলে আরও আন্ধার
যেমন আমার জীবন মোচড়ের মেহমান ; আমার রঞ্জনী ।
মেঘডম্বরের মেঘদূত ইন্দ্রের –
স্বার্থসিদ্ধির মেঘমন্দ্র যেন মেঘমেদুর ।
ঠিক যেমন আমার মৈত্রেয়ী , আমার মেনকা
হয়তো মেঘাচ্ছন্ন মেঘমল্লারের আঙ্গুলে গোঁজা মেজরাফ ।
শোভন শোহরতের তুমি নামের বরবাদ বয়েতের শোহিনী
দুয়ার থেকে গড়ায় আল্পসে –
সেই দুয়ারের বরনারী আমার , আমার বনদেবী ;
যারে আমি লিখি নীলপদ্মের মহাকালের নষ্ট ললাটে !এপ্রিল ৩০
1 Comment
Friends
Abontika-Afia
@abontika-afia
afrida-jahar
@afrida-jahar
আমীর হামজা (লাম)
@amit
কবি-ম.ম.রবি ডাকুয়া
@monglarobigmail-com
Anika
@anikaa
Md-Nadiruzzaman
@md-nadiruzzaman
Md Zaker Hayat Khan [ Zaker Aditya ] [ জাকের আদিত্য ]
@md-zaker-hayat-khan
shahriar-shafi
@shahriar-shafi
Md. Omar Faruk
@mofaruk


ধন্যবাদ ! সুন্দর লিখেছেন।