Profile Photo

আহমেদ হানিফOffline

  • Hanif
  • Profile picture of আহমেদ হানিফ

    আহমেদ হানিফ

    3 years, 1 month ago

    তোমায় নিয়ে বাঁচি
    আহমেদ হানিফ

    গ্রীষ্মের খরতাপে অস্থির এই নগরে,
    চাতকের ন্যায় অসহায় মানুষে,
    প্রশান্তির উপলব্ধি আনে-
    একটুখানি শীতল বাতাস।

    থমথমে দুপুরে ক্লান্ত পথিকের পথ,
    দীর্ঘায়িত হয়ে পড়লেও,
    নিরাশার অনুযোগের মোচন ঘটে-
    ছায়া দানকারী গাছটার অকৃপণতায়।

    পৃথিবীর সুখগুলোর শত ভাগে,
    ভালোত্বের সংস্পর্শ হৃদয়ে প্রশান্তি আনে,
    খরতাপ গ্রীষ্মের প্রাণহীনতায়-
    চাতকের উপলব্ধি কষ্টের উপলক্ষ্য আনে।

    জাগতিক শত গল্পে,
    শত অভিযোগ-অনুরোধে,
    খরতাপে জ্বলন্ত দেহটায়-
    শীতল বাতাস সুখানুভূতি জাগায়।

    তবে,
    এইসব জাগতিকজ্ঞান বিতরণে পারঙ্গম নই,
    গ্রীষ্মের খরতাপ-শীতল বায়ুতে-
    আমি আবদ্ধ নই।

    আমি প্রেমহীন নগরে,
    প্রাণের সঞ্চারে বেরিয়ে পড়েছি,
    জাগতিক মোহে আবিষ্ট নই-
    শুধু তোমাতে বেঁচে আছি।

    পৃথিবীর গল্প গুলো হারিয়ে যাবে,
    চাতকের হাহাকারও থামবে,
    মোহে জড়াবে না কেউ-
    যখনি আবদ্ধ হবে প্রেয়সীতে।

    আমি দ্বিধাহীনভাবে বাঁচি,
    তোমার পানে চেয়ে,
    কবিতা হই কিংবা কবি-
    তোমাতেই যেন বেঁচে থাকি।

    আবারো শীতল প্রবাহে প্রশান্তি আসবে,
    মানুষে সৌহার্দ্য রচিবে,
    চাতকের উপলব্ধিতে শান্তি-
    আমিও বাঁচবো তোমায় নিয়ে।

    4
    1 Comment
    • এক একটা অংশ আরেকটাকে কমপ্লিমেন্ট করে করে দারুণ এগিয়েছে কবিতাটা। বাশ লাগলো পড়তে।

Skip to toolbar