Profile Photo

লুকায়িত আমিOffline

  • NusratLisa
  • Profile picture of লুকায়িত আমি

    লুকায়িত আমি

    • 5 years, 3 months ago

    লোকে বলে

    লোকে বলে,এতো কম কথা বলো কেনো?
    আমি বলি– বেশি বললে বাচাল বলবে নাতো?
    লোকে বলে,অতিরিক্ত কথা বলো তুমি
    আমি বলি–কম বললে দুর্বল ভাববে নাতো?
    লোকে বলে,এতো চালাকি করো কেনো?
    আমি বলি– না করলে, বোকা ভাববে নাতো?
    লোকে বলে,ভদ্র থেকে কী হবে?
    আমি বলি– অভদ্র হলেই কি সব ঠিক হবে?
    লোকে বলে,নৈতিকতার দাম নেই
    আমি বলি– অনৈতিক হলেই সমাজের ভালো হবে?
    লোকে বলে,চাকরী করবে না?

    আমি বলি–উদ্যোক্তা হলে কি ক্ষতি হবে?
    লোকে বলে,এই যুগে ভালোদের সম্মান নেই
    আমি বলি–মন্দদের সম্মান দেন কেনো?
    লোকে বলে,সফলতা মানে বিলাসিতা
    আমি বলি–সুখ ছাড়া জীবন সফল হয়?
    লোকে বলে,যুগের সাথে তাল মিলিয়ে চলো
    আমি বলি–যুদ্ধ আর ধ্বংস শিখতে হবে?

    আমি ভেবে পাই না উত্তর……
    আমরা কি নিজেদের চিনি?
    নিজেরা কি ভাবি, তা জানি?
    আত্মকে না জেনে,নিজেকে না চিনে
    যুগ পরিবর্তনের স্বপ্ন দেখি?
    নিজেকে প্রশ্ন না করে,আবিষ্কার না করে
    নতুন দিগন্ত উন্মোচনের স্বপ্ন দেখি?
    নিজের আত্মাকে না জিতে,
    বিশ্বজয়ের স্বপ্ন দেখি?
    মনের কথা না শুনে,
    লোকের কথায় স্বপ্নের পথ চলি?
    সফল হবো তো,লোকের কথায়?
    না হলে তো লোকের কথা ফুরাবে না………

    5
    3 Comments
কথায বলে,”যার যে টার অভাব ,সে সেটার কদর বোঝে।কিন্তু যার মনুষ্যত্বের অভাব ,সে তো তার কদর বোঝে না।”

নুসরাত জাহান লিসা

Skip to toolbar